ইডেনের সেই ৭ ছাত্রীকে আত্মসমর্পণের নির্দেশ

১২ অক্টোবর ২০২২, ০৭:৩২ PM
ছাত্রলীগের দুইপক্ষের সংঘর্ষ

ছাত্রলীগের দুইপক্ষের সংঘর্ষ © ফাইল ফটো

ইডেন মহিলা কলেজের ছাত্রলীগের দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় সেই ৭ ছাত্রীকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তাদের আগামী ছয় সপ্তাহ সময় দেওয়া হয়েছে। বুধবার (১২ অক্টোবর) হাইকোর্টে তারা হাজির হয়ে আগাম জামিনের আবেদন করলে বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

ওই সাতজন হলেন, রুপা দত্ত, শেখ সানজিদা, শারমিন আক্তার, মারিয়া, মনিকা তালুকদার, তানজিলা আক্তার ও মায়েদা বেগম মায়া।

এ মাসের শুরুতে ইডেন কলেজের ক্যাম্পাসে কলেজ ছাত্রলীগের সভাপতি রীভা ও সাধারণ সম্পাদক রাজিয়ার সমর্থকদের সঙ্গে সহ-সভাপতিদের সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটে।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মেজবা উদ্দিন শরীফ, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. রেজাউল করিম।

আইনজীবী মেজবা উদ্দিন শরীফ জানান, ইডেন কলেজে দুই পক্ষের মারামারির ঘটনায় গত ২৮ সেপ্টেম্বর লালবাগ থানায় দায়ের করা মামলায় সাতজনের পক্ষে আগাম জামিন চেয়ে আবেদন করি আমরা। আদালত শুনানি নিয়ে আগামী ছয় সপ্তাহের মধ্যে বিচারিক আদালত আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন। এ সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার বা হয়রানি না করতে নির্দেশ দিয়েছেন আদালত।

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬