খালেদা জিয়ার মুক্তির দাবিতে ইবিতে মানববন্ধন

১২ অক্টোবর ২০২২, ০৬:৫৩ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন © টিডিসি ফটো

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল এবং জাতীয়তাবাদী কর্মকর্তা ও কর্মচারী ফোরাম। 

বুধবার (১২ অক্টোবর) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে এই মানববন্ধনের আয়োজন করেন নেতাকর্মীরা।

আরও পড়ুন: টাইমস হায়ার র‍্যাঙ্কিংয়ে সেরা ঢাবি, দ্বিতীয় নর্থ সাউথ

মানববন্ধনে সাদা দলের আহবায়ক অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, আমরা দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধনের আয়োজন করেছি। আমরা এই মানববন্ধনের মাধ্যমে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে ও গণতন্ত্রের স্বার্থে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সাদা দলের আহবায়ক অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান ও সদস্য সচিব অধ্যাপক ড. এ এস এম শরফরাজ নওয়াজ। এ সময় সংগঠনটির যুগ্ম আহবায়ক অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম, উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান ও সদস্য সহযোগী অধ্যাপক মোহাম্মদ আনোয়ারুল ওহাবসহ জাতীয়তাবাদী কর্মকর্তা ও কর্মচারী ফোরামের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

ট্যাগ: ইবি
চিকিৎসককে মারধরের অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা, আশ্রয়…
  • ১১ নভেম্বর ২০২৬
পেছাল খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
  • ১১ নভেম্বর ২০২৬
বাজি ফোটানো নিয়ে বিরোধের জেরে রাষ্ট্রপতির দেহরক্ষী গুলিবিদ্ধ
  • ১১ নভেম্বর ২০২৬
ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফের…
  • ১১ নভেম্বর ২০২৬
ঝিনাইদহে ৪২০ বস্তা সারবোঝাই ট্রাক জব্দ, চালক পলাতক
  • ১১ নভেম্বর ২০২৬
আ’লীগের আমলেও কোটি টাকার ব্যবসা করলে সহজেই বলা যায়— ‘স্বামী…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950