বশেমুরবিপ্রবিতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২২ পালিত

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২২ পালিত © সংগৃহীত

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের আয়োজনে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২২ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

শোভাযাত্রাটি আজ (১২ অক্টাবর)  সকাল ১০.৩০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরবর্তীতে দুপুর ১২টায় একাডেমিক ভবনের ২০২নং কক্ষে ‘সবার জন্য মানসিক স্বাস্থ্য ও ভালা থাকাটাই হোক বৈশ্বিক অগ্রাধিকার’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মনোবিজ্ঞান বিভাগের সভাপতি নুসরাত শারমিন, মূল প্রবন্ধ উপস্থাপন করেন কালকাতার সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগর সহকারী অধ্যাপক ড. সুমনা দত্ত। এছাড়া, বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রক্টর ড. রাজিউর রহমান, জীব বিজ্ঞান অনুষদের ডিন ড. মোহাম্মদ আলী খান, কোলকাতার প্রেসিডন্সি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক ড. সুমন গুহ প্রমুখ। 

আলোচনা সভায় বক্তারা মানসিক স্বাস্থ্যের গুরুত্বের বিষয়ে আলোকপাত করেন। অনুষ্ঠানসমূহে শিক্ষক সমিতির সভাপতি ড. মো কামরুজ্জামান, বাংলা বিভাগর সভাপতি জাকিয়া সুলতানা মুক্তাসহ মনোবিজ্ঞান বিভাগর শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬