প্রোগ্রামিংয়ের কনটেস্টে বিভাগীয় চ্যাম্পিয়ন কুবি

০৯ অক্টোবর ২০২২, ০৮:৩৭ AM
কুমিল্লা বিশ্ববিদ্যালয় দল

কুমিল্লা বিশ্ববিদ্যালয় দল © টিডিসি ফটো

কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতার চট্টগ্রাম ডিভিশনে চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি)। মর্যাদাপূর্ণ লড়াইয়ের এ আসর ’ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট (আইসিপিসি, এশিয়া)।’ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দল "CoU_Unpredictable_3207’ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে এ ফলাফল পায়।

শনিবার (৮ অক্টোবর) বিকেলে রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে এ ফলাফল দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী অনিক চক্রবর্তী, ১৩তম ব্যাচের শিক্ষার্থী রাকিবুল ইসলাম রিয়াদ, ১৪তম ব্যাচের শিক্ষার্থী  ইফতেখার নাহিমের হাত ধরে এ সাফল্য আসে।

বিশ্ববিদ্যালয়টির ইতিহাসে এই প্রথমবারের মত ন্যাশনাল র‌্যাংকিংয়ে ১৬ তম স্থান দখল করে নেয় তারা। প্রতিযোগিতায় অংশ নেন বাংলাদেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের ১৬৪টি প্রোগ্রামিং দলের ৬৪০ জন প্রতিযোগী।

আরও পড়ুন: 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন৷ বিইউবিটির উপাচার্য ড. মো ফাইয়াজ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইসিপিসি এশিয়ার ঢাকা অঞ্চলের চেয়ারম্যান ড. মোহাম্মাদ আলী নূর।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোহাম্মাদ কায়কোবাদ, বিউবিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারমান আবু সালেহ, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবুল এল হক, আইসিপিসি ফাইনালের বিচারক শাহরিয়ার মঞ্জুর, সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জাফর আলম প্রমুখ। 

প্রসঙ্গত, ‘ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট (আইসিপিসি)’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য বিশ্বের জনপ্রিয় এবং সবচেয়ে বড় প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজন করে। প্রতি বছর এ প্রতিযোগিতা  দু'টি পর্ব অনুষ্ঠিত হয়। ১ম পর্বে বিশ্বের আটটি অঞ্চল থেকে প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ীরা চূড়ান্ত পর্বে অংশ নেয়। আইসিপিসি, ঢাকা বিশ্বের আটটি অঞ্চলের মধ্যে এশিয়া-পশ্চিম অঞ্চলের অন্তর্ভুক্ত। বিশ্বের আটটি অঞ্চল থেকে আঞ্চলিক পর্বে বিজয়ী দলগুলো এবছর ঢাকায় অনুষ্ঠেয় আইসিপিসির চূড়ান্ত পর্বে অংশ নেয়ার কথা রয়েছে।

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • ০১ এপ্রিল ২০২৬
রুয়েটে ‎ক্যান্টিনে বসা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
  • ০১ এপ্রিল ২০২৬
অতিরিক্ত দামে তেল বিক্রি, জানতে চাইলে ছাত্রদলের দুই নেতাকে …
  • ০১ এপ্রিল ২০২৬
দৌলতদিয়া বাসডুবি: তদন্ত প্রতিবেদন দাখিল
  • ০১ এপ্রিল ২০২৬
রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল শিশু, ধাক্কা দিয়ে প্রাণ নিল অটোরিক…
  • ০১ এপ্রিল ২০২৬
হলের সিট বরাদ্দে সময়সীমা নির্ধারণ ও নীতিমালা প্রণয়নে ডাকসু …
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence