জাবিকে হারিয়ে বাস্কেটবলে চ্যাম্পিয়ন ইবি

০২ অক্টোবর ২০২২, ১০:৫৪ PM
জাবিকে হারিয়ে বাস্কেটবলে চ্যাম্পিয়ন ইবি

জাবিকে হারিয়ে বাস্কেটবলে চ্যাম্পিয়ন ইবি © সংগৃহীত

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরে বাস্কেটবলে (ছেলে) ২১টি বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। ফাইনালে জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় (জাবি) বাস্কেটবল দলকে ৭৪-৬২ পয়েন্টে পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে দলটি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে ও পোলার আইস্ক্রিম এর পৃষ্ঠপোষকতায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

রবিবার (২ অক্টোবর) বিকেলে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ফাইনাল খেলা মোট চার কোয়ার্টারে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে সর্বোচ্চ স্কোরারের পুরস্কার পেয়েছেন ইবির ক্রিস্টোফার। এর আগে টানা তিন বার (২০১৭-১৮-১৯) ইবি আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবলে শিরোপা অর্জন করে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বিশেষ অতিথি ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম ও বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সিইও রঞ্জিত চন্দ্র দাশ। এছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া বিভাগের পরিচালক ড. মোহাম্মদ সোহেল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

হাদি হত্যার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত
  • ০৮ এপ্রিল ২০২৬
হামের উপসর্গ নিয়ে ঝরল আরও ১০ শিশুর প্রাণ
  • ০৮ এপ্রিল ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা এনস…
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাজ্যের বিসিআইয়ের সদস্য পদ পেল বাংলাদেশ ব্যাংক
  • ০৮ এপ্রিল ২০২৬
ছাত্রীদের ফুটবল খেলার ভিডিও ধারণ নিয়ে বিএনপি নেতার ছেলের তু…
  • ০৮ এপ্রিল ২০২৬
কোনদিন অনলাইন ক্লাস, কোনদিন অফলাইন—পরিকল্পনা জানালেন শিক্ষা…
  • ০৮ এপ্রিল ২০২৬
close