নিউমার্কেটে সংঘর্ষের ৩ মামলার প্রতিবেদন ৭ নভেম্বর

০২ অক্টোবর ২০২২, ০৮:৪২ PM
শিক্ষার্থীদের সাথে নিউমার্কেটের ব্যবসায়ীদের সংঘর্ষে রনক্ষেত্র নীলক্ষেত

শিক্ষার্থীদের সাথে নিউমার্কেটের ব্যবসায়ীদের সংঘর্ষে রনক্ষেত্র নীলক্ষেত © ফাইল ছবি

ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় দায়ের করা তিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পিছিয়েছে। আদালত এসব মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৭ নভেম্বর দিন ধার্য করেছেন। এদিন পুলিশ তদন্ত প্রতিবেদন দাখিল না করায় নতুন দিন ধার্য করেন বিচারক।

রবিবার (২অক্টেবর) এই আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) ম্যাজিস্ট্রেট শান্তা আক্তার। আজ মামলার তদন্ত প্রতিবেদনের জন্য দিন ধার্য ছিল। তদন্ত প্রতিবেদন দাখিল করার কথা ছিল পুলিশের।

কুরিয়ারকর্মী নাহিদ হত্যা মামলা, পুলিশের ওপর হামলা-মামলা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলাগুলো করা হয়েছিল। এদের মধ্যে নিহত নাহিদের বাবা মো. নাদিম হোসেন বাদী হয়ে নিউমার্কেট থানায় অজ্ঞাতপরিচয় আসামি উল্লেখ করে একটি হত্যা মামলা করেন।

আরও পড়ুন: বিনামূল্যে স্নাতকোত্তর এবং পিএইচডি করুন অস্ট্রেলিয়ায়

মামলার নথি থেকে জানা গেছে, বিস্ফোরক আইনে ও পুলিশের ওপর হামলার অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করেছে পুলিশ বাদী হয়ে। দুই মামলাতে আসামি করা হয়েছে নিউমার্কেটের ব্যবসায়ী, কর্মচারী ও ঢাকা কলেজের শিক্ষার্থীসহ মোট এক হাজার ২০০ জনকে।

আর পুলিশের ওপর হামলা নিয়ে করা মামলায় ২৪ জনের নাম উল্লেখ করে ও ৩০০ অজ্ঞাতপরিচয় ব্যবসায়ী-কর্মচারীকে আসামি করা হয়। এ ছাড়া একই মামলায় অজ্ঞাতপরিচয়ে আসামি করা হয়েছে ঢাকা কলেজের ৭০০ ছাত্রকে। বিস্ফোরকদ্রব্য আইনে করা আরেক মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাতপরিচয় দেড়শ থেকে ২০০ জনকে।

প্রসঙ্গত, ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও দোকান কর্মীদের সংঘর্ষ হয় চলতি বছরের ১৭ এপ্রিল রাত ১২টার দিকে। টানা প্রায় ১৭ ঘণ্টা ধরে থেমে থেমে চলে এ সংঘর্ষ।

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকারের সঙ্গে কাজ করতে চায় আন্ত…
  • ১১ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডে নতুন ২ টি নিয়োগ
  • ১১ নভেম্বর ২০২৬
ময়মনসিংহে শহীদ সাগরের স্মৃতিস্তম্ভে আগুনের ঘটনায় গ্রেপ্তার ৩
  • ১১ নভেম্বর ২০২৬
অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের…
  • ১১ নভেম্বর ২০২৬
খুলনা বিশ্ববিদ্যালয়ে ডিন’স অ্যাওয়ার্ড পেলেন জীববিজ্ঞান স্কু…
  • ১১ নভেম্বর ২০২৬
দ্বিতীয় দফায় সোনার দামে বড় পতন, আজ ভরি কত?
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950