জ্বালানি সাশ্রয়ে ঢাবিতে ছাত্রলীগের সাইকেল র‍্যালি

২৯ সেপ্টেম্বর ২০২২, ০৪:৪৩ PM
ছাত্রলীগ আয়োজিত সাইকেল র‍্যালি

ছাত্রলীগ আয়োজিত সাইকেল র‍্যালি © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জ্বালানি সাশ্রয়ে সাইকেল র‍্যালির আয়োজন করেছে ছাত্রলীগ। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে র‍্যালি বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এই আয়োজন সম্পর্কে ছাত্রলীগ নেতারা জানান, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী জ্বালানি ও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। একইসঙ্গে প্রাকৃতিক সম্পদ ব্যবহারে সচেতন থাকার আহ্বান জানান তারা।

আরও পড়ুনঃ উত্তরার আবাসিক হোটেল থেকে ব্রিটিশ নাগরিকের লাশ উদ্ধার

ছাত্রলীগের নেতারা আরও বলেছেন, ‘আমরা সকলে যেমন জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হবো, তেমনি অন্যদেরও সচেতন হতে উৎসাহিত করবো, এটিই র‍্যালির মূল উদ্দেশ্য।’

এ সময় তারা শিক্ষার্থীদেরকে ক্লাসরুম থেকে শুরু করে নিজের আবাসিক রুমেও বিদ্যুৎ ব্যবহারে সচেতন থাকার আহ্বান জানান।

এইচএসসির খাতা জমা ৫ কিস্তিতে— জরুরি নির্দেশনা দিল শিক্ষা বো…
  • ২৩ জুন ২০২৬
ঢাবির বিতর্কিত সেই আওয়ামীপন্থী কর্মকর্তা শারমিন সাময়িক বহিষ…
  • ২৩ জুন ২০২৬
এসবিএসি ব্যাংকের সঙ্গে চিকিৎসা ইন্টারন্যাশনালের চুক্তি স্বা…
  • ২৩ জুন ২০২৬
লাজ ফার্মা নিয়োগ দেবে হিসাবরক্ষক, আবেদন ২২ জুলাই পর্যন্ত
  • ২৩ জুন ২০২৬
প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে হেনস্তার ঘটনায় মুখ খুলল ভারত 
  • ২৩ জুন ২০২৬
শিক্ষকদের জুন মাসের বেতন কবে, যা বললেন মাউশি ডিজি
  • ২৩ জুন ২০২৬