ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে মামলার আবেদন

২৮ সেপ্টেম্বর ২০২২, ১২:৪৯ PM
তামান্না জেসমিন রিভা ও মোছা. রাজিয়া সুলতানা

তামান্না জেসমিন রিভা ও মোছা. রাজিয়া সুলতানা © সংগৃহীত

রাজধানীর ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের নেত্রী জান্নাতুল ফেরদৌসীকে নির্যাতনের অভিযোগে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন ওরফে রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানাসহ আটজনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মোস্তফা রেজা নুরের আদালতে এ মামলা করেন জান্নাতুল ফেরদৌসী। অন্য আসামিরা হলেন- ইডেন কলেজের নুজহাত ফারিয়া রোকসানা, আয়েশা ইসলাম মিম, নূরজাহান, ঋতু আক্তার, আনিকা তাবাসুম স্বর্ণা ও কামরুন নাহার জ্যোতি। মামলায় অজ্ঞাতনাম আরও ২৫/৩০ জনকে আসামি করা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী ছিলেন নূর ই আলম। তাকে সহযোগিতা করেন আইনজীবী আমির আলী, আনোয়ার হোসেন মনির, সরকার রাশেদুল ইসলাম, আবুল কালাম ও মাজেদুর রহমান।

জানা গেছে, ইডেন কলেজ ছাত্রলীগের সিট বাণিজ্য ও নানা অসঙ্গতি নিয়ে গণমাধ্যমে কথা বলেন কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি জান্নাতুন ফেরদৌসী। এ ঘটনার পর শনিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় হলের কক্ষে গিয়ে তাকে টেনেহিঁচড়ে বের করে আনেন কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি নুজহাত ফারিয়া রোকসানা, আয়েশা ইসলাম মিম, কামরুন নাহার জ্যোতি, শিরিন আকতার, রিতু, স্বর্ণা, নূরজাহান, ফেরদৌসী, লিমা, পপি, বিজলীসহ আরও কয়েকজন। পরে সভাপতি তামান্না ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার সামনে তাকে নির্যাতন করা হয়।

আরও পড়ুন: পদ্মায় বুয়েট শিক্ষার্থীর মৃত্যু: প্রতিবেদন ২৩ অক্টোবর

নেত্রী জান্নাতুল ফেরদৌসীকে নির্যাতনের একটি অডিও ফাঁস হয়ে। অডিওতে শোনা যায়, জান্নাতুল ফেরদৌসী তাদের বলেন, ‘তোমাদের সঙ্গে আমার কোনো কথা নেই। আমি প্রেসিডেন্ট-সেক্রেটারির সঙ্গে কথা বলবো’। তখন কক্ষে উপস্থিত এক নেত্রীকে বলতে শোনা যায়, ‘প্রেসিডেন্ট-সেক্রেটারি ওই যে বাইরে বসা’।

জান্নাতুল বলেন, ইডেন ছাত্রলীগ সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার কাছের মানুষ হতে না পারায় আমাদের নির্যাতন করা হচ্ছে। যারাই তাদের অন্যায়গুলো ধরিয়ে দেয়, তারাই শত্রু হয়ে যায়।

ট্রেন দুর্ঘটনায় বহু যাত্রী আহত, সর্বশেষ যা জানা যাচ্ছে
  • ১৮ মার্চ ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ৩…
  • ১৮ মার্চ ২০২৬
একসঙ্গে প্রাণ হারালেন বাবা ও ৫ বছরের ছেলে
  • ১৮ মার্চ ২০২৬
ঈদে হলে থাকা শিক্ষার্থীদের জন্য নেই বিশেষ আয়োজন
  • ১৮ মার্চ ২০২৬
ধর্ষণের শিকার শিশুটিকে বাঁচাতে কেটে ফেলতে হল জরায়ু
  • ১৮ মার্চ ২০২৬
ইবির জুলাইবিরোধী শিক্ষক-কর্মকর্তাদের শাস্তি মওকুফ 
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence