ছাত্রীর গায়ে গরম চা ঢেলে দিলেন ইডেনের ছাত্রলীগ নেত্রী

২০ সেপ্টেম্বর ২০২২, ০২:৫৬ PM
ইডেন সরকারি মহিলা কলেজ

ইডেন সরকারি মহিলা কলেজ © ফাইল ছবি

ইডেন সরকারি মহিলা কলেজ শাখা ছাত্রলীগের এক নেত্রীর বিরুদ্ধে কলেজের এক ছাত্রীর গায়ে গরম চা ঢেলে দিয়ে হাত মচকে দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যার দিকে শহীদ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী নিবাসের ৩১৩ নম্বর রুমে এই ঘটনা ঘটে। তবে এ অভিযোগ অস্বীকার কলেছেন তিনি।

ওই ছাত্রলীগ নেত্রীর নাম আয়েশা ইসলাম মীম। তিনি কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি। আয়েশা শাখা ছাত্রলীগ সভাপতি তামান্না জেসমিন রিভার অনুসারী। আর রিভা কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের অনুসারী।

অন্যদিকে ভুক্তভোগী শিক্ষার্থী ২০১৬-১৭ সেশনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। পরিবারের শঙ্কার কথা ভেবে গণমাধ্যমে নাম পরিচয় প্রকাশ না করার অনুরোধ জানান ভুক্তভোগী শিক্ষার্থী।

আরও পড়ুন: গালি দিয়ে ক্ষমা চাইলেন ইডেন ছাত্রলীগ নেত্রী

কলেজ সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৯টার দিকে রিডিং রুমের দরজা ব্লক করে মীমের অনুসারী এক শিক্ষার্থী টেবিল বসিয়ে পড়ছিল। এতে চলাচলে বিঘ্ন ঘটায় ভুক্তভোগী শিক্ষার্থী তাকে সরে বসতে বলেন। এ সময় উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়।

এরপরে সন্ধ্যার দিকে ভুক্তভোগী শিক্ষার্থীর রুমে এসে তাকে গালিগালাজ করেন। একপর্যায়ে রুমে মগে থাকা গরম চা তার পায়ে ঢেলে দেন এবং হাত মচকে দেন। পরে রুমের সবাইকে বের করে দিয়ে তাকে হেনস্তার হুমকি দেন আয়েশা।

তবে তার বিরুদ্ধে ওঠা এ অভিযোগ অস্বীকার করেছেন আয়েশা ইসলাম মীম। তিনি বলেন, ‘আমরা রাজনীতি করি তাই অনেকে শত্রুতাবশত অভিযোগ করে। এগুলো আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ।’

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রীনিবাসের প্রাধ্যক্ষ নাজমুন নাহারকে একাধিকবার ফোন করেও কো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে কলেজ অধ্যক্ষ সুপ্রিয়া ভট্টাচার্য বলেন, অপরাধীকে প্রশ্রয় দেয়া যাবে না। বিষয়টি আমরা জেনেছি। হোস্টেল কর্তৃপক্ষ বিষয়টি দেখছেন। আমরা ব্যবস্থা নেব।

ঈদের দিন শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করবে হাবিপ্…
  • ১৯ মার্চ ২০২৬
ঈদের ছুটিতেও বিএমইউ বহির্বিভাগে একদিনে সেবা নিলেন ৬৮৫ রোগী,…
  • ১৯ মার্চ ২০২৬
চাঁদপুরে প্রথমবার আগাম ঈদ, অংশ নিলেন মাত্র ৭ মুসল্লি
  • ১৯ মার্চ ২০২৬
জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্র…
  • ১৯ মার্চ ২০২৬
সাদকাতুল ফিতর: কে দেবে, কী দেবে, কখন দেবে—কাকে দেবে
  • ১৯ মার্চ ২০২৬
আপাতত যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী: প্রেস সচিব
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence