জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ভর্তি আবেদন শুরু ১৮ সেপ্টেম্বর

১৫ সেপ্টেম্বর ২০২২, ০৫:৫৫ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস/ডিগ্রি) ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদন শুরু হবে ১৮ সেপ্টেম্বর থেকে। এদিন বিকাল ৪টা থেকে শুরু হয়ে ১১ অক্টোবর রাত ১২টা পর্যন্ত চলবে। আগ্রহী প্রার্থীদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করতে হবে। 

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসএসসি/সমমান ২০১৭-১৯ সেশনে এবং এইচএসসি/সমমান ২০১৯-২১ সেশনে পাস করা শিক্ষার্থীরা ডিগ্রি ভর্তিতে আবেদন করতে পারবে। আবেদনের জন্য এসএসসি এবং এইচএসসিতে নূন্যতম জিপিএ ২.০০ লাগবে। 

আরও পড়ুন: সবচেয়ে কম ব্যয় জাতীয় বিশ্ববিদ্যালয়ে, শিক্ষার্থীপ্রতি খরচ ১ হাজার

অনলাইনে আবেদনের পর প্রাথমিক আবেদন ফি বাবদ ২৫০/- (দুইশত পঞ্চাশ) টাকা কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি ১২ অক্টোবর মধ্যে জমা দিতে হবে। প্রাথমিক আবেদন ফরমে কোন আবেদনকারীর তথ্য/ছবি ভুল অথবা অসস্পূর্ণ বলে প্রমাণিত হলে ঐ আবেদনকারীর ভর্তিও রেজিস্ট্রেশন বাতিল
বলে গণ্য হবে।

এতে আরও বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯-২০২০ অথবা ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান),  স্নাতক (সম্মান) প্রফেশনাল ও  স্নাতক (পাস) নিয়মিত/প্রাইভেট কোর্সে ভর্তি হওয়ার পর রেজিস্ট্রেশন কার্ড ইস্যু হয়ে থাকলে সে সকল শিক্ষার্থী ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ  স্নাতক (পাস) কোর্সে ভর্তি হতে পারবে না। তবে নির্ধারিত সময়ের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিলপূর্বক ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ  স্নাতক (পাস) কোর্সে ভর্তি হতে পারবে।

একই শিক্ষাবর্ষে অথবা দুটি ভিন্ন শিক্ষাবর্ষে কোন শিক্ষার্থী  স্নাতক (সম্মান),  স্নাতক (সম্মান) প্রফেশনাল অথবা  স্নাতক(পাস) নিয়মিত/প্রাইভেট কোর্সে দ্বৈত ভর্তি হলে তার উভয় ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।

২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্নাতক (পাস) কোর্সে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস চলতি বছরের ৯ নভেম্বর থেকে শুরু হবে। 

বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন। 

অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম নারী সেনাপ্রধান সুসান কয়েল
  • ১৩ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি অবরোধের সময় জানালেন ট্রাম্প
  • ১৩ এপ্রিল ২০২৬
বৈশাখী ভাতা নিয়ে সুখবর পাচ্ছেন এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষকরা
  • ১৩ এপ্রিল ২০২৬
ঢাবি ক্যাম্পাসে রাত থেকে প্রবেশে নিষেধাজ্ঞা, পহেলা বৈশাখে এ…
  • ১৩ এপ্রিল ২০২৬
স্তন্যপায়ী হয়েও ডিম পাড়ে, ঘামের মতো ঝরে দুধ—রহস্যে ভরা এই প…
  • ১৩ এপ্রিল ২০২৬
স্পিকারের ‘দিস ইজ নট শাহবাগ স্কয়ার, মিস্টার আবদুল্লাহ’ নিয়ে…
  • ১৩ এপ্রিল ২০২৬