ক্যাম্পাসে শিক্ষার্থীর গায়ে হলুদে, শামিল হলেন শিক্ষকেরাও

১৩ সেপ্টেম্বর ২০২২, ০৩:৩৬ PM
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

ক্যাম্পাসের একটি ভবনের সামনে সাইকেলের গ্যারেজে সাজানো হয় ব্যাকড্রপ। কনেকে ঘিরে বন্ধু–সহপাঠীরা মেতে ওঠেন আনন্দ–উল্লাসে। কনের বান্ধবীরা পরেন হলুদ শাড়ি। ছেলেদেরও ছিল পরিপাটি সাজ।

আরও পড়ুনঃ খুব অভিমান থেকে বলছি, বিদায় ছাত্রলীগ

দলবেঁধে সবাই গেয়েছেন বিয়ের গীত—‘হলদি না হলদি রে, কায় বাটপে হলদি, দাদি আছে দরদি রে, তায় বাটবে হলদি’ বা ‘হলদি বাটো, মেন্দি বাটো’। এমন সব গীত আর কলহাস্যে কখন যে রাত নয়টা বেজে যায় টেরই পান না তারা।

গানের পাশাপাশি কনেকে ঘিরে চলে নাচ। হলুদ উৎসবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তুহিন ওয়াদুদ বলেন, ‘হঠাৎ নিমন্ত্রণ পেলাম। কনের বন্ধু-সহপাঠীদের উদ্যোগে করা এমন একটি চমৎকার আয়োজনে যুক্ত হতে পেরে আনন্দ লাগছে।’

লোকপ্রশাসন বিভাগের প্রধান আসাদুজ্জামান মণ্ডলও এসেছেন গায়ে হলুদ অনুষ্ঠানে। নিজ বিভাগের শিক্ষার্থী কনেকে আশীর্বাদ করে তিনি বলেন, ‘কনে তো আমার ছাত্রী। সে হিসেবে ক্যাম্পাসে আমি তার অভিভাবক। আর এমন সুন্দর আয়োজন। না এসে পারা যায়?’

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের স…
  • ০৪ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানের জামিন ঘিরে বিএনপি-জামায়াতপন্থী…
  • ০৪ অক্টোবর ২০২৬
জেলের পায়ুপথে ঢুকে পড়ল বাইম মাছ, জীবিত বের করলেন চিকিৎসকরা
  • ০৪ অক্টোবর ২০২৬
ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে সৈকতের সিদ্ধান্ত নিয়ে কেন এত বিতর…
  • ০৪ অক্টোবর ২০২৬
অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি আকিজ গ্রপে, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত
  • ০৪ অক্টোবর ২০২৬
ডিআইজি-এসপিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি
  • ০৪ অক্টোবর ২০২৬