৪৩ কেজি ওজন কমালেন শ্রাবন্তী!

১২ সেপ্টেম্বর ২০২২, ০৯:৩০ PM
শ্রাবন্তী

শ্রাবন্তী © ফাইল ছবি

অভিনেত্রী ইপসিতা শবনম শ্রাবন্তী। বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন তিনি। অভিনয় ছাড়ার পর সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন শ্রাবন্তী। তাই নিজের স্বাস্থ্যের দিকেও একেবারেই মনোযোগী হতে পারেননি। সেজন্য তার ওজন বেড়ে হয়েছিল ১১০ কেজি! তবে সেখান থেকে নিজেকে ফের আগের অবস্থানে নিয়ে এসেছেন এই তারকা।
 
সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট করেছেন শ্রাবন্তী। যাতে নিজের দুই সময়ের দুটি ছবি দিয়েছেন তিনি। একটি ছবি তার ওজন বেড়ে যাওয়ার পর এবং অন্যটি ওজন কমানোর পরের। হুট করে শ্রাবন্তীর এমন পরিবর্তন দেখে, জল্পনা তৈরি হয়েছে তিনি আবার অভিনয় ফিরবেন কিনা! 

তবে এই জল্পনার অবসান ঘটিয়ে ছবি দুইটির ক্যাপশনে শ্রাবন্তী লেখেন, ‘আগে ওজন ছিল ১১০ কেজি। এখন ৬৭ কেজি। কিছু কিছু আপা আর ভাইয়াদের ধারণা, আমি আবার নতুন করে অভিনয় শুরু করতে যাচ্ছি। দুঃখিত, সেটা সত্যি নয়। তাই শান্ত হোন। আলহামদুলিল্লাহ, আমি আমার দুই মেয়েকে নিয়ে ভালো আছি। আমার জন্য দোয়া করবেন। ’

পড়ুন: অনার্স ও এসএসসি পাসে ১৫৮ জন নেবে বিসিএস কনফিডেন্স

ছোট পর্দা দিয়ে ক্যারিয়ার শুরু করে দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন শ্রাবন্তী। ‘রং নাম্বার’ ও ‘ব্যাচেলর’ সিনেমায় অভিনয় করে বড় পর্দায়ও বেশ সাড়া পেয়েছিলেন তিনি। 

তবে ক্যারিয়ারের সবচেয়ে ভালো সময়ে বিয়ে করেন ২০১০ সালে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ও এনটিভির সাবেক মহাব্যবস্থাপক মোহাম্মদ খোরশেদ আলমকে। ২০১১ সালে জন্ম নেয় এই দম্পতির প্রথম সন্তান রাবিয়াহ। আর ২০১৫ সালে সেই সংসারে যোগ দেয় ছোট মেয়ে আরিশা। ২০১৮ সালে খোরশেদ আলমের সঙ্গে বিচ্ছেদ হয়েছে তার।  

ট্যাগ: বিনোদন
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের স…
  • ০৪ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানের জামিন ঘিরে বিএনপি-জামায়াতপন্থী…
  • ০৪ অক্টোবর ২০২৬
জেলের পায়ুপথে ঢুকে পড়ল বাইম মাছ, জীবিত বের করলেন চিকিৎসকরা
  • ০৪ অক্টোবর ২০২৬
ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে সৈকতের সিদ্ধান্ত নিয়ে কেন এত বিতর…
  • ০৪ অক্টোবর ২০২৬
অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি আকিজ গ্রপে, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত
  • ০৪ অক্টোবর ২০২৬
ডিআইজি-এসপিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি
  • ০৪ অক্টোবর ২০২৬