চুয়েট শিক্ষক সমিতির সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান

১২ সেপ্টেম্বর ২০২২, ০৬:৪৯ PM
চুয়েট বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত শিক্ষকদের সম্মাননা প্রদান

চুয়েট বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত শিক্ষকদের সম্মাননা প্রদান © টিডিসি ফটো

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ ২০২২-২৩ এর ৩য় সাধারণ সভা এবং নতুন নিয়োগপ্রাপ্ত, পদোন্নতিপ্রাপ্ত ও উচ্চশিক্ষা সম্পন্নকারী শিক্ষকদের সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সোমবার (১২ সেপ্টেম্বর ) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত শিক্ষকদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের  ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম।  এতে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. বশির জিসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রচার ও সমাজকল্যাণ সম্পাদক ড. মেহেদী হাসান চৌধুরী।

আরও পড়ুন: এবার এইচএসসি পরীক্ষাও হবে ২ ঘণ্টা

অনুষ্ঠানে ২০২২ সালে নতুন নিয়োগপ্রাপ্ত ৩৫ জন, পদোন্নতিপ্রাপ্ত ৩১ জন এবং উচ্চশিক্ষা সম্পন্নকারী ১৪ জন মোট ৮০ জন শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়। দুই পর্বে সাজানো এই অনুষ্ঠানের প্রথম পর্বে শিক্ষক সমিতির ৩য় সাধারণ সভা এবং দ্বিতীয় পর্বে সম্মাননা প্রদান করা হয়।

এনসিএলের সূচিতে পরিবর্তন বিসিবির
  • ০৪ অক্টোবর ২০২৬
দোকান খোলা রাখার সময়সূচি পরিবর্তনের প্রস্তাব দিয়ে মন্ত্রণাল…
  • ০৪ অক্টোবর ২০২৬
মেজর (অব.) আখতারের মুক্তি না দিলে রেমিট্যান্স শাটডাউনের হুম…
  • ০৪ অক্টোবর ২০২৬
স্যাটেলাইট ব্যবস্থা ঠেকালে পূর্ণমাত্রার মহাকাশযুদ্ধের হুঁশি…
  • ০৪ অক্টোবর ২০২৬
চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি…
  • ০৪ অক্টোবর ২০২৬
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের স…
  • ০৪ অক্টোবর ২০২৬