হলে চৌকির নিচে ঢুকে পড়ে সাপ, জ্ঞান হারান দুই শিক্ষার্থী

১১ সেপ্টেম্বর ২০২২, ০৬:১৯ PM
বরিশাল বিশ্ববিদ্যালয়ে সাপ আতঙ্ক

বরিশাল বিশ্ববিদ্যালয়ে সাপ আতঙ্ক © ফাইল ছবি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) সাপ আতঙ্কে রয়েছেন শেখ হাসিনা হলের আবাসিক শিক্ষার্থীরা। গত কয়েকমাসে একাধিকবার হলে সাপ দেখতে পায় শিক্ষার্থীরা। সর্বশেষ গতকাল শনিবার সাপ দেখে আতঙ্কিত হয়ে জ্ঞান হারান হলের দুই আবাসিক শিক্ষার্থী।

শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১টায় শেখ হাসিনা হলের ১০০৩ নম্বর কক্ষে একটি সাপ প্রবেশ করে। রুমে অধ্যয়নরত এক আবাসিক শিক্ষার্থীর পায়ের নিচ দিয়ে তার চৌকির নিচে ঢুকে পড়ে সাপটি। পরক্ষণে সাপের এমন উপস্থিতে সেই শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়ে।

পরে জানা যায়, সাপটি গুই সাপ। মিনিট ছয়ের বেশি সময় সাপটি ঐ কক্ষে অবস্থান করে, পরে হলের সিকিউরিটি গার্ডের চেষ্টায় সাপটি কক্ষের বাহিরে চলে যায়।

সাপটি বের হওয়ার কিছুক্ষণ পর আরেক শিক্ষার্থী ভয়ে অজ্ঞান হয়ে পড়ে। তিনি বিশ্ববিদ্যালয়ের সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। পরবর্তীতে তাদেরকে শেরে বাংলা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। চিকিৎসকদের দুইঘন্টা পর্যবেক্ষণে কিছুটা সুস্থ হওয়ার পর তাদের হলে নিয়ে আসা হয়।

আরও পড়ুনঃ গাজা রাখার অভিযোগে আটক: জামিন পেলেন জাবির দুই শিক্ষার্থী

হলের প্রভোস্টকে জানানো হলেও তিনি কোন ব্যবস্থা গ্রহণ করেননি বলে জানা যায়৷ শিক্ষার্থীরা আরও জানান, গত তিন মাস আগে এই জাতীয় সাপ নিচতলার বাথরুমের প্রবেশ করে,তখনও হল কর্তৃপক্ষকে জানানো হয়৷তারপরও নিশ্চুপ হল প্রশাসন৷ শিক্ষার্থীদের অভিযোগ হলের পাশে অনেক ঝোপঝাড় যেটা ঠিকমতো পরিষ্কার করা হয় না৷ এরআগে গত ১৭ই জানুয়ারী শেখ হাসিনা হলের নিচ তলায় চোর প্রবেশ করে অবং বেশ কিছু মূল্যবান জিনিস নিয়ে যায়৷

এ বিষয়ে শেখ হাসিনা হলের প্রভোস্ট রেহেনা পারভীনের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি ৷ বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ড.মো. ছাদেকুল আরেফিন বলেন, হলের আশেপাশে পরিষ্কার পরিছন্নের কাজ চলমান ৷এছাড়াও প্রত্যেক হলের আশেপাশে কার্বলিক এসিডের ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে ৷

 

চিকিৎসাসেবায় হয়রানি ও যন্ত্রপাতি অচলের অভিযোগ, দিনাজপুর মেড…
  • ১১ নভেম্বর ২০২৬
পিট হেগসেথকে অভিশংসনের প্রস্তাব ঠেকিয়ে দিল রিপাবলিকানরা
  • ১১ নভেম্বর ২০২৬
উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগে বাধা কাটল, ৫৫ পদ সংরক্ষণের ন…
  • ১১ নভেম্বর ২০২৬
নির্বাচন ছাড়াই ‘জাতীয়তাবাদী’ ইন্টার্নরা মিলে আইডিএ গঠন, আছে…
  • ১১ নভেম্বর ২০২৬
বড় সুখবর পেলেন তাওহীদ হৃদয়
  • ১১ নভেম্বর ২০২৬
জাতীয়করণের তালিকায় রাজশাহী বিভাগের ২৩ প্রতিষ্ঠান, ৯টিই বগুড়…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950