সাত কলেজের সাবজেক্ট চয়েসের সময় বাড়লো

১১ সেপ্টেম্বর ২০২২, ০৪:৪৯ PM
সাত কলেজ

সাত কলেজ © লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের সাবজেক্ট চয়েসের সময়সীমা বাড়ানো হয়েছে। ভর্তিচ্ছুরা বিষয় পছন্দের তারিখ ১০ সেপ্টেম্বর থেকে এগিয়ে ১২ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে। আজ রবিবার (১১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বেশ কিছু শিক্ষার্থীর সাবজেক্ট চয়েস ফর্ম পূরণ বাকি থাকা সময়সীমা ১২ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। আসলে অনেক শিক্ষার্থী বিষয়টা জানত না তাদের সুবিধার্থে সময় বাড়ানো হয়েছে।

এর আগে ঢাবির বিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে সাত কলেজের তিনটি ইউনিটের সাবজেক্ট ও কলেজ চয়েস ফরম পূরণ। এছাড়াও কোটায় আবেদনকৃত শিক্ষার্থীরা চয়েস ও তথ্য ফরম পূরণ এবং উত্তরপত্র পুনঃনিরীক্ষার আবেদন করতে পারবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাত কলেজের বিজ্ঞান, কলা ও সামাজিক বিজ্ঞান এবং বাণিজ্য অনুষদের ভর্তি পরীক্ষায় যেসব শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে তাদের সবাইকে ১ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে অনলাইনে কাগজ ও বিষয়সমূহের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে। আর ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কোটায় আবেদনকারীরাও সংশ্লিষ্ট কোটার ফরম যথাযথভাবে পূরণ করে কলেজ ও বিষয় পছন্দে কপিসহ অফিস চলাকালীন সময়ে বিজ্ঞান অনুষদের অফিসে জমা দিতে হবে।

এর আগে গত ১২ আগস্ট বিজ্ঞান অনুষদ, ১৯ আগস্ট কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ এবং ২৬ আগস্ট বাণিজ্য অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ট্যাগ: সাতকলেজ
চিকিৎসাসেবায় হয়রানি ও যন্ত্রপাতি অচলের অভিযোগ, দিনাজপুর মেড…
  • ১১ নভেম্বর ২০২৬
পিট হেগসেথকে অভিশংসনের প্রস্তাব ঠেকিয়ে দিল রিপাবলিকানরা
  • ১১ নভেম্বর ২০২৬
উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগে বাধা কাটল, ৫৫ পদ সংরক্ষণের ন…
  • ১১ নভেম্বর ২০২৬
নির্বাচন ছাড়াই ‘জাতীয়তাবাদী’ ইন্টার্নরা মিলে আইডিএ গঠন, আছে…
  • ১১ নভেম্বর ২০২৬
বড় সুখবর পেলেন তাওহীদ হৃদয়
  • ১১ নভেম্বর ২০২৬
জাতীয়করণের তালিকায় রাজশাহী বিভাগের ২৩ প্রতিষ্ঠান, ৯টিই বগুড়…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950