বাংলাদেশ টেলিভিশনে নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা

১১ নভেম্বর ২০২৫, ১০:০১ AM , আপডেট: ১১ নভেম্বর ২০২৫, ১০:০৬ AM
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন © সংগৃ হীত

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ টেলিভিশনের 'ঊর্ধ্বতন হিসাবরক্ষক' পদে আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২২ ডিসেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। রবিবার (৯ নভেম্বর) বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের (পিএসসির) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুসারে, আগামী ২২ ডিসেম্বর দুপুর ১২টা থেকে বেলা ৪টা পর্যন্ত 'ঊর্ধ্বতন হিসাবরক্ষক' পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোট ৮২০ জন প্রার্থীর লিখিত পরীক্ষায় অংশ নেবেন। অ্যাকাউন্টিং, ফিন্যান্স ও ম্যানেজমেন্টের ৭১০ জনের পরীক্ষার কেন্দ্র আগারগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়।

আরও পড়ুন: মেডিকেলে ভর্তি আবেদন শুরু আজ, যোগ্যতা-মানবণ্টনসহ খুঁটিনাটি জেনে নিন

আর ব্যাংকিং, মার্কেটিং ও বিজিনেস অ্যাডমিনিস্ট্রেশনের ১১০ জনের পরীক্ষার কেন্দ্র বাংলাদেশ সরকারী কর্ম কমিশন ভবন। বিস্তারিত সময়সূচি ও লিখিত পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) ও টেলিটকের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) পাওয়া যাবে।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬