৪৯তম বিসিএস প্রিলির ফল হতে পারে কাল

১৫ অক্টোবর ২০২৫, ০৬:১৫ PM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ছবি

৪৯তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার ফলাফল আগামীকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রকাশ হতে পারে। সে লক্ষ্যে কাজ করছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এদিন না হলে আগামী সপ্তাহে প্রিলির ফলাফল প্রকাশ করা হবে। ইতিমধ্যে বিশেষ এ বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করেছে পিএসসি।

আজ বুধবার (১৫ অক্টোবর) পিএসসির একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রটি বলছে, ৪৯তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার প্রকাশের জন্য চেষ্টা করছে কমিশন। তবে অনেক বিষয় থাকার কারণে এদিন ফলাফল প্রকাশ করা সম্ভব না হলে আগামী সপ্তাহে প্রকাশ করা হবে।

কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৬ অক্টোবর শুরু হবে বিশেষ এ বিসিএসের মৌখিক পরীক্ষা। এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন, যাচাই ও ক্রস চেকের কাজ দ্রুতগতিতে চলছে। কর্মকর্তারা বলছেন, নির্ধারিত সময়ে মৌখিক পরীক্ষা শুরু করতে চাইলে ফলাফল প্রকাশে আর বিলম্বের সুযোগ নেই। ফলে এ সপ্তাহে বা সর্বোচ্চ আগামী সপ্তাহে লিখিত পরীক্ষার ফল প্রকাশ হতে পারে।

আরও পড়ুন: শিক্ষকদের শতাংশ হারে বাড়ি ভাড়া বৃদ্ধি নিয়ে রুদ্ধদ্বার আলোচনা অর্থ মন্ত্রণালয়ে

সাধারণ শিক্ষা ক্যাডারের জন্য আয়োজিত বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল চলতি বছরের ২১ জুলাই। এমসিকিউ টাইপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ১০ অক্টোবর। পরীক্ষায় উপস্থিত ছিলেন ১ লাখ ৭৬ হাজার ৬৭০ জন। উপস্থিতির হার ৫৬ দশমিক ৪৯ শতাংশ।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষার বিশেষ এ বিসিএসে ৬৮৩টি পদে নিয়োগ দেওয়া হবে। এ জন্য মোট ৩ লাখ ১২ হাজারের বেশি প্রার্থী আবেদন করেন। গড়ে প্রতিটি পদের বিপরীতে প্রার্থীর সংখ্যা প্রায় ৪৫৬ জন।

অ্যাকশনএইড নিয়োগ দেবে অ্যাসোসিয়েট প্রোগ্রাম অফিসার, আবেদন ৮…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষায় গঠিত ককাসের নেতৃত্বে স্বাস্থ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিএনপি-এনসিপির নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৫
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু কেড়ে নিল শিশু শিল্পী তা’মীরুল মিল্লাত ছাত্রী তাহিরার…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
রূপায়ন গ্রুপ নিয়োগ দেবে ৫ এজিএম, আবেদন সেপ্টেম্বরজুড়ে
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
মেসির সামনে আরেক মাইলফলকের হাতছানি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬