এবার পিএসসি সচিবের নাম-ছবি ব্যবহারে প্রতারণা

১২ অক্টোবর ২০২৫, ০৪:৪২ PM
মো. আব্দুর রহমান তরফদার ও সরকারের লোগো

মো. আব্দুর রহমান তরফদার ও সরকারের লোগো © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদারের নাম ও ছবি ব্যবহার করে প্রতারণার চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি। 

আজ রবিবার (১২ অক্টোবর) পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস.এম. মতিউর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদারের নাম ও ছবি ব্যবহার করে একটি হোয়াটস অ্যাপ নম্বর (০১৬০৯১৩৬৫৫৭) থেকে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে প্রতারণার উদ্দেশ্যে যোগাযোগ করা হচ্ছে বলে দৃষ্টিগোচর হয়। বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে। 

উক্ত বিষয়ে সকলকে সাবধানতা অবলম্বনের জন্য অনুরোধ করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে। 

ভিসি ভবনের পাশেই গরু জবাই জবি শিক্ষার্থীদের
  • ১৬ অক্টোবর ২০২৬
ডিগ্রি প্রথম বর্ষের দুই দিনের পরীক্ষার তারিখ পরিবর্তন, নতুন…
  • ১৬ অক্টোবর ২০২৬
বুটেক্সের দ্বিতীয় সমাবর্তন: নিবন্ধনের সময় বাকি আর মাত্র ৫ দ…
  • ১৬ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের চাঁদায় শিক্ষক দিবস উদ্‌যাপন, চোখে স্প্রে ঢুকে…
  • ১৬ অক্টোবর ২০২৬
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
  • ১৬ অক্টোবর ২০২৬
সীমান্ত থেকে দুই পুলিশকে আটক করে নিয়ে গেল বিএসএফ
  • ১৬ অক্টোবর ২০২৬