তদন্তের আগে প্রশ্ন ফাঁস হয়েছে বা হয়নি, বলতে পারব না: পিএসসি চেয়ারম্যান

০৯ জুলাই ২০২৪, ০১:৪১ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৪৭ AM
পিএসসিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন চেয়ারম্যান সোহরাব হোসাইন

পিএসসিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন চেয়ারম্যান সোহরাব হোসাইন © ভিডিও থেকে নেওয়া

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, ‘সব প্রশ্ন আউট হবেই না, এটা বলতে পারব না তদন্তের আগে। হয়েছে এটাও বলতে পারব না, হয়নি এটাও বলতে পারব না। তবে যদি হয়ে থাকে, আমরা সর্বোচ্চ ব্যবস্থা নেব।’ আজ মঙ্গলবার (৯ জুলাই) পিএসসিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়ার সত্যতা যদি পাওয়া যায়, তাহলে যারা চাকরি পেয়েছেন, তাদের চাকরি বাতিল করা হবে কি না- এমন প্রশ্নের জবাবে সোহরাব হোসাইন বলেন, এটি খুব কঠিন প্রশ্ন। এর জবাব এখন কেউ দিতে পারবে না। আইনজ্ঞদের সঙ্গে কথা না বলে, বিধিমালা না দেখে, সামগ্রিকভাবে বিবেচনা না করে এটি নিয়ে সম্ভব না কিছু বলা।

পিএসসির চেয়ারম্যান বলেন, ১২ বছর আগে যারা চাকরি পেয়েছেন, তাদের বিষয়ে যদি কিছু আসে- তাহলে তা খুঁজতে হবে কোন মাধ্যমে বা আদালতে। তাদের পরামর্শ ছাড়া তো এখন কিছু বলা সম্ভব না।

আরো পড়ুন: ‘ফাঁস’ প্রশ্নে পাওয়া চাকরি বাতিল হবে কি না, যা বললেন পিএসসি চেয়ারম্যান

অনিয়মের অভিযোগ তুলে কিছু শিক্ষার্থীর আন্দোলনের বিষয়ে তিনি বলেন, ৮-১০ জন এসেছিল, আমি তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছে, ৫-৭টি আবেদন করলেও দুটির পরীক্ষা নিয়ে নিয়োগ দেওয়া হয়েছে। এখানে ব্যাপারটি হলো, পিএসসির পরীক্ষার অনেক চাপ। দেখা গেছে ১২০টির ওপরে পদ আছে। সব পদে পৃথক প্রশ্নে পরীক্ষা নেওয়া কঠিন। 

প্রক্রিয়াটা তারা বসে সহজীকরন করেছেন জানিয়ে তিনি বলেন, একটা কমন পরীক্ষা নিয়ে পরীক্ষার্থী কমিয়েছি। তারপর তার বিষয়ের পরীক্ষার জন্য, সেটা ভাইভা হোক বা অন্য কোনওভাবে নিয়েছি। সেখানে দু’জন এক্সপার্ট ছিল।

 
পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬