নবম পে-স্কেলের গেজেট দাবিতে মানিকগঞ্জে প্রতিনিধি সমাবেশ

২৪ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ PM
নবম পে-স্কেলের গেজেট দাবিতে মানিকগঞ্জে প্রতিনিধি সমাবেশ

নবম পে-স্কেলের গেজেট দাবিতে মানিকগঞ্জে প্রতিনিধি সমাবেশ © সংগৃহীত

নবম পে-স্কেলের চূড়ান্ত সুপারিশ প্রদান এবং দ্রুত গেজেট প্রকাশের দাবিতে মানিকগঞ্জে প্রতিনিধি সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৪ এপ্রিল) জেলার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা সরকারি কর্মচারী কল্যাণ সমিতি এর আয়োজন করে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির কেন্দ্রীয় আহ্বায়ক আবদুল মালেক বলেন, সরকারকে সহযোগিতা করে রাষ্ট্রের উন্নয়নে সরকারি কর্মচারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রায় ২২ লাখ সরকারি চাকরিজীবী রাষ্ট্রের সেবা কার্যক্রমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অবদান রাখলেও দীর্ঘ ১১ বছর ধরে বেতন কাঠামো পুনর্বিন্যাস হয়নি। পদোন্নতি ও টাইম স্কেল সংক্রান্ত সুযোগ-সুবিধা সংকুচিত হওয়ায় কর্মচারীরা আর্থিকভাবে চরম সংকটে পড়েছেন। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শিক্ষা, চিকিৎসা, বাসা ভাড়া, গ্যাস, বিদ্যুৎ ও পানির ব্যয় বহন করা কঠিন হয়ে পড়েছে। নতুন পুনর্গঠিত সচিব কমিটির কাছে অনুরোধ করছি, ২২ লাখ পরিবারের দুরবস্থার কথা বিবেচনা করে দ্রুত চূড়ান্ত সুপারিশ সরকারের কাছে জমা দেন।

অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির কেন্দ্রীয় সদস্য সচিব আশিকুল ইসলাম বলেন, আগামী বাজেটে পে-স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত না হলে সরকারি কর্মচারীরা ঋণের চাপে আরও বিপর্যস্ত হয়ে পড়বে। দ্রুত ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের জোর দাবি জানাচ্ছি। 

এছাড়া সমাবেশে উপস্থিত বক্তারা একযোগে দ্রুত পে-স্কেল বাস্তবায়ন ও গেজেট প্রকাশের  দাবি জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন মানিকগঞ্জ জেলা কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক মো. ফরিদুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন সদস্য সচিব মো. আজিজুর রহমান। এসময় জেলা কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬