সচিবদের সঙ্গে বসছে পে কমিশন, আলোচনা হতে পারে যেসব বিষয়ে

২৪ নভেম্বর ২০২৫, ১১:০৭ AM , আপডেট: ২৪ নভেম্বর ২০২৫, ১১:০৭ AM
সরকারি লোগো

সরকারি লোগো © টিডিসি সম্পাদিত

নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের সচিবদের বৈঠকে বসছেন পে কমিশনের সদস্যরা। আজ সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৩টায় জাতীয় বেতন কমিশনের সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে। 

কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও অর্থলয়ী প্রতিষ্ঠান, সরকারি মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিদ্যমান বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনাপূর্বক সুপারিশ প্রণয়নের লক্ষ্যে জাতীয় বেতন কমিশন বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের সচিবদের সঙ্গে বৈঠক করবে। এতে সভাপতিত্ব করবেন জাতীয় বেতন কমিশন, ২০২৫ এর সভাপতি জাকির আহমেদ খান।

কমিশনের একাধিক সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন, নতুন পে স্কেলের জন্য সুপারিশের খসড়া তৈরির কাজ করছে কমিশন। এখন পর্যন্ত অর্ধেক কাজ শেষ হয়েছে। আগে বিভিন্ন কর্মচারী সংগঠনের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে তাদের থেকে বেতন কাঠামোর প্রস্তাব নেয়া হয়েছিল। এখন সেসব তথ্যের বিশ্লেষণের পর নতুন কাঠামো কেমন হতে পারে এবং কবে থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করা যেতে পারে সার্বিক বিষয়ে সচিবদের সঙ্গে বৈঠকে আলোচনা হতে পারে। এছাড়া নতুন পে স্কেলের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে সচিবদের মতামত নেয়া হবে বলেও জানা গেছে।

এদিকে সচিবদের সঙ্গে বৈঠকের দিকে তাকিয়ে আছেন কর্মচারীরা। তারা বলছেন, শেষ মুহূর্তে এসে সচিবদের সঙ্গে পে কমিশনের বৈঠক বেশ গুরুত্বপূর্ণ। এই বৈঠকের পরই কমিশন তাদের সুপারিশ চূড়ান্ত করবেন বলেও আশা তাদের।

অন্যদিকে পে কমিশনকে সুপারিশ দাখিলের জন্য ৩০ নভেম্বর আল্টিমেটাম দিয়েছেন কর্মচারী নেতারা। এই সময়ের মধ্যে সুপারিশ না দিলে কঠোর আন্দোলনেরও হুশিয়ারি উচ্চারণ করেছেন তারা। পে স্কেল বাস্তবায়নের দাবিতে আগামী ৫ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশও করবেন কর্মচারীরা।  

মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাবেক ছাত্রদল নেতা মাহবু…
  • ১৫ অক্টোবর ২০২৬
ইউরোপীয় পার্লামেন্টে ট্রেইনিশিপের সুযোগ, মাসিক বৃত্তি-ভ্রমণ…
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, অতঃপর...
  • ১৫ অক্টোবর ২০২৬
১০০ একরের পুরো ক্যাম্পাসকে সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পন…
  • ১৫ অক্টোবর ২০২৬
তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড দিলেন…
  • ১৫ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে বিশ্বসেরা ৪০ টিমকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন চুয…
  • ১৫ অক্টোবর ২০২৬