পে কমিশন থেকে এলো বড় দুঃসংবাদ

২২ নভেম্বর ২০২৫, ০৮:৩২ PM , আপডেট: ২২ নভেম্বর ২০২৫, ০৮:৩২ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি ফটো

অন্তর্বর্তী সরকার কর্তৃক গঠিত নবম পে কমিশন নিয়ে আশার সঞ্চার হয়েছিলে সরকারি কর্মজীবীদের মনে। কমিশন গঠনের পর অর্থ উপদেষ্টা ইঙ্গিত দিয়েছিলেন, এই সরকারই নতুন বেতন কাঠামো কার্যকর করবে। কিন্তু সম্প্রতি উপদেষ্টা জানিয়েছেন, নির্বাচিত সরকার নতুন কমিশনের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

বিষয়টি নিয়ে কর্মচারীদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়লে একজোট হয় বিভিন্ন কর্মচারী সংগঠন। সময় বেধে দিয়ে তারা বলেন, ৩০ নভেম্বরের মধ্যে পে কমিশন সুপারিশ জমা না দিলে কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে। 

তবে পে কমিশন সূত্রে খবর, সুপারিশ প্রণয়নের কাজ এখনো অনেক বাকি। এই মুহূর্তে কমিশন সুপারিশের একটি খসড়া তৈরির কাজ করছে। ইতোমধ্যে সুপারিশ তৈরির ৫০ শতাংশের মতো কাজ শেষ করেছে কমিশন। এই সপ্তাহে সচিবদের মতামত গ্রহণের পর কমিশন রিপোর্ট চূড়ান্তকরণের দিকে এগোবে বলে জানা গেছে। এ বিষয়ে জানতে চাইলে কমিশনের সদস্য ড. মোহাম্মদ আলী খান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘রিপোর্ট চূড়ান্ত করতে কমিশন কাজ করছে। সব কাজ শেষ করে ডিসেম্বরের শেষ দিকে রিপোর্ট জমা দিতে পারবো বলে আশাবাদী।’

অতএব এটা এই বছরের মধ্যে নতুন স্কেল ঘোষণার সম্ভাবনা খুবই ক্ষীণ, যা কর্মচারীদের জন্য বড় দুঃসংবাদ, কেননা কমিশনের সুপারিশ দিতে এই বছরের শেষ হলে, বা ডিসেম্বর পেরিয়ে গেলে এই সরকারের আমলে নতুন পে স্কেল প্রণয়ন করা কঠিন হবে। 

এদিকে কর্মসূচী ঠিক করতে শনিবার বৈঠকে বসে কর্মচারীদের কয়েক ডজন সংগঠন। সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের নেতৃত্বে এই বৈঠক থেকে আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঢাকায় মহাসমাবেশের কর্মসূচী ঠিক করা হয়েছে বলে জানিয়েছেন বৈঠকে অংশ নেয়া একাধিক কর্মচারী নেতা। 

প্রসঙ্গত, গত জুলাইয়ের শেষ দিকে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে সভাপতি করে ২৩ সদস্যের জাতীয় বেতন কমিশন-২০২৫ গঠন করে সরকার। প্রজ্ঞাপনে উল্লেখ ছিল, কমিশনের প্রথম সভার তারিখ থেকে ছয় মাসের মধ্যে তাদের প্রতিবেদন সরকারের কাছে জমা দিতে হবে। সে হিসেবে আগামী ফেব্রুয়ারির ১৪ তারিখ পর্যন্ত কমিশনের সুপারিশ প্রতিবেদন জমা দেয়ার সময় রয়েছে।

চাঁদপুরে ৫০০ শয্যার হাসপাতাল করতে ১৫ তলা ভবন নির্মাণের উদ্য…
  • ২৪ আগস্ট ২০২৬
নবীনদের স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক হলের ভিপি, সমাজসেবা সম্পাদক ও ভুক্তভোগী শিক্…
  • ২৩ আগস্ট ২০২৬
সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬
ভর্তি পরীক্ষায় ইংরেজি মাধ্যমের জন্য ভিন্ন প্রশ্নপত্র, একাডে…
  • ২৩ আগস্ট ২০২৬
ডাকসুর জুলাই সংগ্রহশালা পরিদর্শনকালে লোডশেডিংয়ের কবলে মার্ক…
  • ২৩ আগস্ট ২০২৬