বান্ধবীর সাথে সম্পর্ক ভালো যাচ্ছিল না নিহত নর্থ সাউথ ছাত্রের

২৬ জুলাই ২০২২, ০৫:১৪ PM
মোয়াজের বিন আলম

মোয়াজের বিন আলম © ফাইল ছবি

মোয়াজেরের সঙ্গে তার বান্ধবীর সম্পর্ক ভালো যাচ্ছিল না। এটা নিয়ে সে খুব চাপে ছিল, কষ্টও পাচ্ছিল। ছেলেকে ঝামেলা মিটিয়ে নিতে বলেছিলেন তার মা। কয়েক দিন ধরেই মোয়াজের খুব অস্থির ছিল।

মঙ্গলবার (২৬ জুলাই) গণমাধ্যমের সাথে আলাপকালে এসব কথা জানান নিহত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোয়াজের বিন আলমের মামা নাসির মজুমদার। নাসির মোয়াজের মায়ের সাথে কথা বলে এসব তথ্য জেনেছেন।

এর আগে গতকাল সোমাবার গাজীপুরের তুরাগ নদ থেকে মোয়াজের লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানায় তাঁর বাবা রেজাউল আলম বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা করেছেন। 

আরও পড়ুন: চবি ছাত্রীকে যৌন হয়রানি: পাঁচ ছাত্রলীগ কর্মী রিমান্ডে

নাসির মজুমদার বলেন, ২৩ জুলাই বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে মোয়াজের বাসা থেকে বেরিয়েছিলেন। পরে তাঁর মাকে জানান, তিনি পঞ্চগড়ে যাচ্ছেন।‌‌ পঞ্চগড়ে কেন, জানতে চাইলে মোয়াজের বলেন, ‘আমি কি প্রেশার কুকার নাকি? আমার প্রেশারটা রিলিজ হওয়া দরকার।

মোয়াজের লাশ নদী থেকে উদ্ধার করায় তার মামলাটি তদন্ত করছে নৌ পুলিশ। ঢাকা জেলা নৌ পুলিশের পুলিশ সুপার খন্দকার ফরিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন হাতে না পাওয়ার আগে মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলা যাচ্ছে না। তবে মোয়াজেরের সুরতহাল প্রতিবেদনে শরীরে উল্লেখযোগ্য কোনো আঘাতের চিহ্ন থাকার কথা নেই।

স্কুলশিক্ষককে বাসায় ডেকে ভয় দেখিয়ে টাকা আদায়, নারীসহ হানিট্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
নটর ডেম কলেজে একাদশে ভর্তি পরীক্ষা শুরু আজ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তারের পর পদ হারালেন কলেজ ছাত্রদলের সাধারণ সম্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
তাড়াহুড়া করে দলীয় লোক নিয়োগের পাঁয়তারা করছে বিএনপি সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগে প্রতিমন্ত্রীর নেতৃত্বে ৪ সদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
রিপাবলিকানরা জিতলে প্রত্যেক নাগরিককে ৬ লাখ টাকা দেওয়ার ঘোষণ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9