তুরাগ নদ থেকে নর্থ সাউথ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

২৫ জুলাই ২০২২, ১০:৫৬ PM
মোয়াজ্জের বিন আলম

মোয়াজ্জের বিন আলম © সংগৃহীত

তুরাগ নদ থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের তিনদিন পর সোমবার সকালে গাজীপুর মহানগরের গাছা পলাশোনা গোদারাঘাট এলাকা থেকে নদে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করেছে টঙ্গী নৌপুলিশ।

নিহত মোয়াজ্জের বিন আলম ঢাকার ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকার রেজাউল আলম হিরোর ছেলে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে গাজীপুর মহানগরের গাছা থানায় মামলা করেছেন।

এর আগে গত ২৩ জুলাই মোয়াজ্জের তাদের ঢাকার নিজ বাড়ি থেকে বিশ্ববিদ্যালয়ে ক্লাস করার উদ্দেশে বের হন। এরপর বন্ধুর সাথে পঞ্চগড় যাবেন বলে তিনি তার পরিবারের কাছে মুঠোফোনে জানিয়েছিলেন। তবে এরপরে তিনি আর বাসায় ফিরে যাননি।

আরও পড়ুন: নিখোঁজের ১৪ ঘণ্টা পর বুয়েট ছাত্রের মরদেহ উদ্ধার

গাজীপুরের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্র মোয়াজের নিখোঁজের পর রোববার বাসন থানার ইসলামপুর এলাকায় নদের পাড় থেকে তার পোশাক উদ্ধার করা হয়। পরে সোমবার সকালে পলাশোনা এলাকায় ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে।

ওসি ইসমাইল বলেন, তার মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পর্যটন কার্নিভালের জন্য ঝাউগাছ কাটার অভিযোগ, পর্যটন কর্পোরে…
  • ১৭ নভেম্বর ২০২৬
আজ ‘আনফ্রেন্ড’ করার দিন
  • ১৭ নভেম্বর ২০২৬
চীনে বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদের, আ…
  • ১৭ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি
  • ১৭ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের চাকরি দেবে ডেনমার্ক দূতাবাস, আব…
  • ১৭ নভেম্বর ২০২৬
খেলার সময় মাথায় আঘাত পেয়ে আর্জেন্টাইন ফুটবলারের মৃত্যু
  • ১৭ নভেম্বর ২০২৬