নর্থ সাউথের চার ট্রাস্টিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

২৩ মে ২০২২, ০৪:৫২ PM
নর্থ সাউথের চার ট্রাস্টিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

নর্থ সাউথের চার ট্রাস্টিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ © ফাইল ছবি

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের চার ট্রাস্টিকে এক দিন করে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২৩ মে) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েসের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এই চার ট্রাস্টি হলেন- রেহানা রহমান, এম এ কাশেম, মোহাম্মদ শাহজাহান ও বেনজীর আহমেদ। এদিন দুপুর ১ টা ৩৫ মিনিটে আদালতে তাদের হাজির করে পুলিশ।

এরপর দুদক তাদের জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করে। অপর দিকে আসামি পক্ষের আইনজীবীরা কারাগারে প্রথম শ্রেণির ডিভিশন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তাদের সাত কার্যদিবসের মধ্যে একদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য নির্দেশ দেন। একইসঙ্গে কারাবিধি অনুযায়ী তাদের ডিভিশন দেওয়ার জন্য কারাকর্তৃপক্ষে নির্দেশ দেন।

আরও পড়ুন: যেখানে রাত কেটেছে নর্থ সাউথের চার ট্রাস্টির

এর আগে গত রবিবার তাদের আগাম জামিনের আবেদন সরাসরি খারিজ করে আদেশ দেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ। একইসঙ্গে তাদেরকে শাহবাগ থানার হেফাজতে দেওয়া হয়।

চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৩ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিক ডাকে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন য…
  • ০৩ অক্টোবর ২০২৬
ব্রোঞ্জ জিততে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের লক্ষ্য ১৬৬
  • ০৩ অক্টোবর ২০২৬
ফ্রান্সকে রুখে দিল ইতালি
  • ০৩ অক্টোবর ২০২৬