প্রেমিকের বাড়িতে অবস্থান নেওয়া সেই বিশ্ববিদ্যালয় ছাত্রী গ্রেপ্তার

১৩ মে ২০২২, ০২:০৪ PM

© ফাইল ছবি

বিয়ের দাবিতে বরগুনায় প্রেমিকের বাড়িতে অবস্থান নেওয়া জামালপুরের সেই তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাকে আদালতে পাঠানো হয়। আজ শুক্রবার (১৩ মে) সকালে বরগুনার বেতাগীর চান্দখালীর কাঠপট্টি এলাকার প্রেমিক মাহমুদুল হাসানের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বেতাগী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহআলম হাওলাদার বলেন, বিয়ের দাবিতে চান্দখালির মাহমুদুল হাসানের বাড়িতে ১৫ দিন ধরে অবস্থান নেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া ওই ছাত্রী। আজ সকালে সকালে আদালতের নির্দেশে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে গত মঙ্গলবার (১০ মে) প্রেমিক মাহমুদুল হাসানের বাবা মোশাররফ হোসেন জামালপুর থেকে আসা ওই তরুণীর বিরুদ্ধে আদালতে অভিযোগ দেন। অভিযোগ আমলে নিয়ে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন বরগুনার মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক মাহবুব আলম।

মাথায় হেলমেট, পাইপ হাতে ঢাকা আলিয়ার সামনে যুবদলের নয়ন
  • ০৪ আগস্ট ২০২৬
আহতদের দেখতে গিয়ে হাসপাতালে আটকে পড়ছেন জবির শিক্ষকরাও
  • ০৪ আগস্ট ২০২৬
স্কলারশিপে এমবিএর সুযোগ কেমব্রিজ ইউনিভার্সিটিতে, করুন আবেদন
  • ০৪ আগস্ট ২০২৬
মালয়েশিয়ায় হাতাহাতিতে ৩ বাংলাদেশি নিহত
  • ০৪ আগস্ট ২০২৬
২০ বছর ধরে মৃত সহকর্মীর বেতন তোলার অভিযোগে সেই জামায়াত সেক্…
  • ০৪ আগস্ট ২০২৬
মালয়েশিয়ার বিপক্ষে চমক রেখে দল ঘোষণা বিসিবির
  • ০৪ আগস্ট ২০২৬