ইউআইটিএসের ৩০ শিক্ষার্থী পেলেন রত্নগর্ভা তাহমিনা রহমান বৃত্তি

০১ ফেব্রুয়ারি ২০২২, ০৯:২৫ AM
৩০ শিক্ষার্থী পেলেন রত্নগর্ভা তাহমিনা রহমান বৃত্তি

৩০ শিক্ষার্থী পেলেন রত্নগর্ভা তাহমিনা রহমান বৃত্তি © সংগৃহীত ছবি

রত্নগর্ভা তাহমিনা রহমান বৃত্তি পেলেন ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস-ইউআইটিএসের ৩০ মেধাবী শিক্ষার্থী। সোমবার (৩১ জানুয়ারি) ইউআইটিএসের দশটি বিভাগের এসব শিক্ষার্থীকে এই বৃত্তি প্রদান করা হয়।

ইউআইটিএসের রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান। ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান এসময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: যন্ত্র যেভাবে আপনার মিথ্যে কথা ধরে ফেলতে পারবে

অনুষ্ঠানে ড. সাইফুল ইসলাম খান বলেন, রত্নগর্ভা তাহমিনা রহমান বৃত্তি তহবিলের অধীনে প্রতি সেমিস্টারে ইউআইটিএসের প্রতিটি বিভাগের কমপক্ষে একজন ছাত্রীসহ তিনজন করে শিক্ষার্থীকে এ বৃত্তি দেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তার জন্য অতি শিগগির সুফি মিজান ফাউন্ডেশন থেকেও বৃত্তি প্রদান করা হবে।

তাহমিনা রহমান ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজ ও পিএইচপি পরিবারের চেয়ারম্যান, একুশে পদকপ্রাপ্ত সুফি মোহাম্মদ মিজানুর রহমানের সহধর্মিণী। ‘রত্নগর্ভা’ এই নারী ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজের সদস্য। তার নামেই এই বৃত্তি তহবিল গঠিত।

আরও পড়ুন: শুরু হলো ভাষার মাস

বৃত্তি প্রদান অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আ. ন. ম. শরীফ, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মাজহারুল হক, ইইই বিভাগের বিভাগীয় প্রধান ও আইকিউএসির পরিচালক ড. মো. মিজানুর রহমান।

ইউআইটিএস রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

শিক্ষাব্যবস্থায় বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা ও আমাদের সংকট
  • ০৭ আগস্ট ২০২৬
নিয়মিত ভাতের মাড় পান করলে ত্বকে আসবে যে ৫ পরিবর্তন
  • ০৭ আগস্ট ২০২৬
চলতি মাসে ফের টানা চার দিনের ছুটি উপভোগের সুযোগ
  • ০৭ আগস্ট ২০২৬
মুরগির মাংস নাকি ডিম—কম ক্যালোরিতে বেশি প্রোটিন কোনটিতে?
  • ০৭ আগস্ট ২০২৬
৫ হাজার টাকায় প্রধান পরীক্ষক, ৫০০ টাকায় মিলছে এইচএসসির অতির…
  • ০৭ আগস্ট ২০২৬
বিএনপি নেতাকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ সহযোগী
  • ০৭ আগস্ট ২০২৬