আইআইইউসি শিক্ষার্থীর মৃত্যুতে ইবি ক্লাবের শোক

২৩ ডিসেম্বর ২০২১, ০৪:২৩ PM
শাখাওয়াত হোসেন

শাখাওয়াত হোসেন © টিডিসি ফটো

সড়ক দুর্ঘটনায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) শিক্ষার্থী মো. শাখাওয়াত হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের ইবি ক্লাব।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) এক শোক বার্তাতে ক্লাবের সভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিন জানান, আইআইইউসি’র দাওয়াহ ডিপার্টমেন্টের শিক্ষার্থী শাখাওয়াত হোসেনের আকস্মিক মৃত্যুতে আমরা ইবি পরিবার শোকাহত। আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করছি। সেই সাথে শোকার্ত পরিবাবের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান রাব্বুল আলামিন শাখাওয়াত হোসেনকে বেহেস্ত নসিব করূন এবং শোকার্ত পরিবারকে ধৈর্য্য ধারণ করার তৌফিক দান করুন।

আরও পড়ুন: ‘ওয়াজ’ শুনে বাড়ি ফেরার পথে আইআইইউসি শিক্ষার্থীর মৃত্যু

ইবি ক্লাবের এজিএস মোহাম্মদ আইমান বলেন, শাখাওয়াতের মৃত্যুতে ইকোনমিকস এবং ব্যাংকিং ডিপার্টমেন্ট গভীরভাবে শোকাহত। সকল ছাত্র ভাইদের প্রতি আহবান থাকবে তারা যেন ঝুকিপূর্ণ বাইক চলাচল থেকে দূরে থাকেন। আমরা সড়ক দুর্ঘটনায় আর কোনো শাখাওয়াতকে হারাতে চাইনা। দোয়া করি আল্লাহ শাখাওয়াতকে জান্নাতের সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত করুক।”

উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর রাতে ওয়াজ মাহফিল শুনে বাড়ি ফিরছিলেন শাখাওয়াত। পথিমধ্যে তার মোটরসাইকেলের ব্রেক ফেল করলে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি হাসপাতালে ভর্তি করেন। তবে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় বদলি করা হয়। ঢাকা নেওয়ার পথে শাখাওয়াত মারা যান।

মন বসে না পড়ার টেবিলে, চলে যায় ফেসবুকে—বশ করার উপায় কী?
  • ০৩ অক্টোবর ২০২৬
বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক, গর্ভপাতের অভিযোগ ইবি শিক্ষা…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ১০০ বিমানবন্দরের তালিকায় নেই শাহজালাল, দক্ষিণ এশি…
  • ০৩ অক্টোবর ২০২৬
শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার
  • ০৩ অক্টোবর ২০২৬
‘নিরুপায়’ শেখ হাসিনাকে কারা নিয়ে গেল, কেন গ্রহণ করল ভারত, ঢ…
  • ০৩ অক্টোবর ২০২৬
জুনিয়র সুপারভাইজার নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড হস…
  • ০৩ অক্টোবর ২০২৬