ইউল্যাবের সমাবর্তন বক্তা মাশরাফি

২৭ নভেম্বর ২০২১, ০৯:১৯ AM
মাশরাফি বিন মুর্তজা

মাশরাফি বিন মুর্তজা © ফাইল ছবি

আগামী সোমবার (২৯ নভেম্বর) বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠিত হবে। এই আয়োজনে সমাবর্তন বক্তা হিসেবে থাকবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা।

করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে এবার সমাবর্তন অনুষ্ঠান হবে ভার্চুয়ালি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় ইউল্যাব কর্তৃপক্ষ।

ইউল্যাব জানায়, বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতির পক্ষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ সমাবর্তনে সভাপতিত্ব করবেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

অনলাইনে আয়োজিত এ সমাবর্তন ইউল্যাবের অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার হবে।

হবিগঞ্জে দুই ফিলিং স্টেশনকে জরিমানা ৩০ হাজার টাকা
  • ০৮ এপ্রিল ২০২৬
হরমুজ থেকে মালাক্কা, যে পাঁচ সরু সমুদ্রপথের ওপর নির্ভরশীল ব…
  • ০৮ এপ্রিল ২০২৬
জাল সনদধারী শিক্ষকদের বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানালেন শিক্ষ…
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ভাইভা শুরুর সম্ভাব্য সময় জানাল এনটি…
  • ০৮ এপ্রিল ২০২৬
রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে আগুন
  • ০৮ এপ্রিল ২০২৬
ভিসা নিয়ে বাংলাদেশিদের যুক্তরাজ্যসহ ১৩ দেশের যৌথ সতর্কতা
  • ০৮ এপ্রিল ২০২৬
close