অনলাইনে ক্লাস-পরীক্ষা ও ভর্তি— যা বলছে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি

৩০ এপ্রিল ২০২০, ০৮:৫৭ PM

© ফাইল ফটো

নভেল করোনাভাইরাসের কারণে দেশের শিক্ষা কার্যক্রম অনেকটা স্থবির হয়ে পড়েছে। এ অবস্থায় অনলাইনে ক্লাস, পরীক্ষা ও ভর্তি চালু এবং শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সুরক্ষা ও শিক্ষার্থীদের টিউশনি আদায়ের ক্ষেত্রে কিছু সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনলাইন বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহসহ বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক নেতা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

ইউজিসির নীতিমালার ক্ষেত্রে কিছু সুপারিশ তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি। সমিতির সভাপতি ও ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শেখ কবির হোসেন বলেন, শিক্ষামন্ত্রী সভার সমাপনী বক্তব্যে বলেছেন, দেশের সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সব কার্যক্রম অনলাইনে চলবে।

তিনি বলেন, ‘এ কথায় সব পরিষ্কার হয়ে গেছে। দেশের বিশ্ববিদ্যালয়গুলোর সংকট নতুন এ সিদ্ধান্তে অনেকটাই কাটিয়ে উঠবে বলে মনে করি। এখন ইউজিসি যে গাইডলাইন করবে, সেখানে আমরা কিছু সুপারিশ তুলে ধরবো।’

সভায় অংশ নেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘করোনা পরিস্থিতির কারণে দেশের উচ্চশিক্ষা খাতে যে সংকট দেখা দিয়েছিল, আজকের সভায় সেটি দূর হয়েছে। অনলাইনে পরীক্ষা ও সিদ্ধান্ত গ্রহণের অনুমোদনের বিষয়টি খুবই ইতিবাচক।’

তিনি আরো বলেন, ‘এক্ষেত্রে ইউজিসি আমাদের নির্দেশনা দেবে, আমরাও আমাদের কিছু প্রস্তাবনা দেব। সবমিলিয়ে অনলাইনেই উচ্চশিক্ষা কার্যক্রমকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে সরকারের এ উদ্যোগ খুবই প্রশংসনীয়।’

ঢাবির গণরুম-গেস্টরুমের দুঃসহ ঘটনা ও স্মৃতি নিয়ে ম্যাগাজিনের…
  • ০৮ আগস্ট ২০২৬
যৌতুকের মামলায় বিসিএস ক্যাডার গ্রেপ্তার
  • ০৮ আগস্ট ২০২৬
বর্ষা-শরতে ‘চোখ ওঠা’র উৎপাত: বাঁচবেন কীভাবে, হলে প্রতিকার কী
  • ০৮ আগস্ট ২০২৬
কাভার্ড ভ্যানের ধাক্কায় তামীরুল মিল্লাতের শিক্ষার্থী নিহত
  • ০৮ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
  • ০৮ আগস্ট ২০২৬
প্রথমবার কিউরেটরদের লেভেল-১ কোর্স আনছে বিসিবি
  • ০৮ আগস্ট ২০২৬