আইইউবিএটিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

২১ ফেব্রুয়ারি ২০২০, ১২:২০ PM

© টিডিসি ফটো

যথাযোগ্য মর্যাদায় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজিতে (আইইউবিএটি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত করেন আইইউবিএটির উপাচার্য প্রফেসর ড. আব্দুর রব, বোর্ড অব গভর্নসের সদস্য ইঞ্জিনিয়ার ওয়াসিল হাসান চৌধুরী এবং উপ উপাচার্য অধ্যাপক ড. হামিদা আখতার বেগম।

পরে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, গভর্নসের সদস্য, উপ উপাচার্য, কলেজ ও ডিপার্টমেন্টের চেয়ার, ডাইরেক্টর, কো-অর্ডিনেটর, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, বিনসিসি, স্টুডেন্ট অ্যাম্বাসেডর এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা আলাদা আলাদা ভাবে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন। এছাড়া উত্তরার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীসহ নানা পেশার মানুষ এ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন।

পরে শহীদদের স্মরণে আইইউবিএটির অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়।অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীর তালিকায় মাদক মামলায় সাজাপ…
  • ০৯ আগস্ট ২০২৬
লটারির কারণে জেলা স্কুলের আগের মান আর নেই
  • ০৯ আগস্ট ২০২৬
জাবি শিক্ষক সমিতির নতুন সভাপতি অধ্যাপক এমরান জাহান
  • ০৯ আগস্ট ২০২৬
জবিতে শিক্ষক হেনস্তার অভিযোগ: জকসু ও ছাত্রদলের পাল্টাপাল্টি…
  • ০৯ আগস্ট ২০২৬
কৃষকের কষ্টার্জিত ২ লাখ টাকা কেটে নষ্ট করল ইঁদুর-উইপোকা
  • ০৯ আগস্ট ২০২৬
৫০৩ কোটির বাজেট অনুমোদন: পরিকল্পনার শেষ নেই, বাস্তবায়ন কতটু…
  • ০৮ আগস্ট ২০২৬