ইউআইটিএস স্কুল অব বিজনেসের নতুন ডিন শহিদুল ইসলাম

২৩ জানুয়ারি ২০২০, ০৫:৩৮ PM
ড. মোহাম্মদ শহিদুল ইসলাম

ড. মোহাম্মদ শহিদুল ইসলাম © টিডিসি ফটো

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর স্কুল অব বিজনেস-এর ৭ম ডিন হিসেবে যোগদান করেছেন অধ্যাপক ড. মোহাম্মদ শহিদুল ইসলাম।

ইউআইটিএস এ যোগদানের পূর্বে তিনি বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি-এর ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ও হেড হিসেবে কর্মরত ছিলেন।

ড. মোহাম্মদ শহিদুল ইসলাম ১৯৭৮ সালের ০১ জানুয়ারি গোপালগঞ্জ জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯২ সালে গোপালগঞ্জস্থ কাশিয়ানি জি.সি. পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ১৯৯৪ সালে নটরডেম কলেজ থেকে এইচএসসি কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন থেকে ব্যবসায় প্রশাসনে ২০০১ সালে বিবিএ ও ২০০৩ সালে এমবিএ ডিগ্রি অর্জন করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ২০১৬ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তার বেশকিছু গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

‘পীর’ হত্যার প্রতিবাদে ঢাবিতে বাম জোটের বিক্ষোভ
  • ১১ এপ্রিল ২০২৬
নারী গার্মেন্টস কর্মীদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা সেমিনার ও স…
  • ১১ এপ্রিল ২০২৬
এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন, ফেসবুক পোস্টে যা বললেন রুমিন ফা…
  • ১১ এপ্রিল ২০২৬
‘জনতার নির্বাচিত সরকার— মব সামলান’ স্ট্যাটাসের পর সমালোচনা,…
  • ১১ এপ্রিল ২০২৬
নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
  • ১১ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালির দিকে এগিয়ে যাচ্ছে একটি মার্কিন যুদ্ধজাহাজ
  • ১১ এপ্রিল ২০২৬
close