ড্যাফোডিলে শেষ হলো উইন্টার ক্যাম্প

১৯ জানুয়ারি ২০২০, ০৫:৪৪ PM
সমাপনী অনুষ্ঠানে শিক্ষার্থীরা

সমাপনী অনুষ্ঠানে শিক্ষার্থীরা © টিডিসি ফটো

শিক্ষার্থী এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় চীনের সিয়াস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৩১ শিক্ষার্থী ও ২জন উচ্চপদস্থ কর্মকর্তার অংশগ্রহণে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত পাঁচ দিনব্যাপী “ডিআইইউ উইন্টার ক্যাম্প ২০২০” শেষ হয়েছে।

গতকাল শনিবার (১৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সোবহানবাগ ক্যাম্পাসের ৭১ মিলনায়তনে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক ড. ফখরে হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহবুব উল হক মজুমদার এবং সিয়াস ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল কোঅপারেশন অ্যান্ড এক্সচেঞ্জ কোঅর্ডিনেটর চার্লি চেন।

পাঁচ দিনের উইন্টার ক্যাম্পে শিক্ষার্থীরা সংস্কৃতি বিনিময়সহ বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এছাড়া তারা ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন ল্যাবে হস্ত নির্মিত কারুপণ্য তৈরি, ক্রিটিক্যাল থিংকিং সেশনে অংশগ্রহণ, জাতীয় জাদুঘর, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকার বিভিন্ন দর্শনীয় স্থান, গোলাপ গ্রাম ইত্যাদি এলাকা পরিদর্শন করেন।

সমাপনী অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ও চীনের সংস্কৃতি তুলে ধরেন উইন্টার ক্যাম্পে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।

নিশ্চিত পরাজয় জেনেও যে কারণে রাষ্ট্রপতি পদে প্রার্থী দিচ্ছে…
  • ০৯ আগস্ট ২০২৬
আলভারেজকে ছাড়বে না আতলেতিকো: সিমিওনে
  • ০৯ আগস্ট ২০২৬
শিক্ষক নিয়োগ সুপারিশের ক্ষমতা হারাতে পারে এনটিআরসিএ
  • ০৯ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর এটাই ‘সেরা সময়’: ইরান…
  • ০৯ আগস্ট ২০২৬
শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হবে এসএসসির ফল
  • ০৯ আগস্ট ২০২৬
মিয়ানমারের নাগরিক পরিচয়ে পালাচ্ছিলেন সন্ত্রাসী বড় সাজ্জাদের…
  • ০৯ আগস্ট ২০২৬