নিজ ঘরে এশিয়ান ইউনির্ভাসিটি ছাত্রের ঝুলন্ত লাশ

২৫ ডিসেম্বর ২০১৯, ১২:২৮ PM
মো. এমদাদ উল্লাহ অরফে হাসান সিকদার

মো. এমদাদ উল্লাহ অরফে হাসান সিকদার © টিডিসি ফটো

চট্টগ্রামে নিজ বাড়ি থেকে এশিয়ান ইউনির্ভাসিটির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পৌরসভা এলাকার ৮ নম্বর ওয়ার্ড মিরেরখিল এলাকার ‘মায়ের আঁচল’ নামে একটি ভবন থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের নাম মো. এমদাদ উল্লাহ অরফে হাসান সিকদার। নিহত হাসান বেসরকারি বিশ্ববিদ্যালয় এশিয়ান ইউনির্ভাসিটি অব বাংলাদেশের (এইউবি) বিএ (সম্মান) ইসলামের ইতিহাস ও সভ্যতা বিভাগের ছাত্র। তিনি একই এলাকার আবদুল মালেক সিকদার বাড়ির মৃত মো. রফিক সিকদারের ছেলে। হাসান ইউএস-বাংলা এয়ারলাইনস লিমিটেডের সিকিউরিটি গার্ডও ছিলেন।

নিহতের বড়বোন লাকি আক্তার জানান, পড়াশোনার পাশাপাশি বেসরকারি বিমানসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ইউএস-বাংলা এয়ারলাইনস লিমিটেডের সিকিউরিটি গার্ডের চাকরি করতো হাসান। গত রোববার কর্মস্থল থেকে ছুটি নিয়ে মিরেরখিলে আসে। সেখানে আমার কাছ থেকে চাবি নিয়ে পর দিন সোমবার মিরেরখিল এলাকার গ্রামের বাড়িতে ওঠে।

মঙ্গলবার দুপুরে খোঁজ নিতে কয়েকবার হাসানের মোবাইল ফোনে কল করি। কিন্তু হাসান রিসিভ করছিল না।পরে রাতে বাড়ি গিয়ে দেখি ঘরের দরজা ভেতর থেকে আটকানো। সন্দেহ হলে স্থানীয় জনতার সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখি হাসানের মরদেহ সিলিংফ্যানের সঙ্গে ঝুলছে।

এ ব্যাপারে হাটহাজারী মডেল থানার ওসি মো. মাসুদ আলম জানান, নিহতের সুরুতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এর পর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হবে। তবে তাৎক্ষণিকভাবে আত্মহত্যার প্রকৃত কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন।

বাবাকে নিয়ে হৃদয়স্পর্শী স্মৃতিচারণা মেসির
  • ০৯ আগস্ট ২০২৬
পদত্যাগপত্র জমা দিলেন জাকসু নেতা জিসান
  • ০৯ আগস্ট ২০২৬
চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে তিনজনকে বিএসএফের পুশইনের চেষ্টা, বি…
  • ০৯ আগস্ট ২০২৬
জামায়াত-এনসিপি জোটের রাষ্ট্রপতি প্রার্থী কর্ণেল অলি আহমদ
  • ০৯ আগস্ট ২০২৬
মুস্তাফিজকে নিয়ে দুবাই ক্যাপিটালসের রহস্যময় পোস্ট
  • ০৯ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে বিভিন্ন গ্রেডে ২৩ পদে চাকরি, আবেদ…
  • ০৯ আগস্ট ২০২৬