ইউজিবিতে ছয় দিনব্যাপী আইসিটি কার্নিভাল অনুষ্ঠিত

২৪ ডিসেম্বর ২০১৯, ০৮:৪৭ PM
কার্নিভালের পুরস্কার বিতরণী অনুষ্ঠান

কার্নিভালের পুরস্কার বিতরণী অনুষ্ঠান

শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তি বিষয়ে দক্ষ ও আত্মবিশ্বাসী করে গড়ে তোলার লক্ষ্যে ছয় দিনের আইসিটি কার্নিভাল আয়োজন করল বরিশালের ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ (ইউজিভি)। সম্প্রতি বরিশাল শহরের সিঅ্যান্ডবি রোডে অবস্থিত ক্যাম্পাসে এ কার্নিভালের আয়োজন করে বরিশাল অঞ্চলের প্রথম এ বেসরকারি বিশ্ববিদ্যালয়। 

সপ্তাহব্যাপী এ আয়োজনের  সমাপনী ছিল গত রবিবার। এর আগে জমকালো আয়োজনের মধ্য দিয়ে গত মঙ্গলবার (১৭ ডিসেম্বর) কার্নিভালের উদ্বোধন করা হয়। 

ugv

কার্নিভালে প্রধান অতিথি  ছিলেন ইউজিভির অধ্যাপক সৈয়দ আলি মোল্লা, বিশেষ অতিথি ছিলেন ইউজিভির পরীক্ষা নিয়ন্ত্রক ড. করিদু জাম্মান। বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. ইমরান চৌধুরী সভাপতিত্বে ইউজিভি পরিবারের রেজিস্ট্রার ও কার্নিভালের আহ্বায়ক মো. লোকমান খান স্বাগত বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ইউজিভির চেয়ারম্যান আব্দুল রাজ্জাক। অনুষ্ঠানে বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. ইমরান চৌধুরী ইউজিভির সকল বিভাগের বিভাগীয় চেয়ারম্যানদের নিয়ে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেন। 

কার্নিভালে অংশ নেন ইউনিভার্সিটি অব কলকাতার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অমলান চক্রবর্তী, মেশিন লার্নিং অ্যাট গুগল ডেভলপার অ্যাক্সপার্ট এর সব্যসাচী মুখোপাধ্যায় এবং বঙ্গবাসী মনিং কলেজের সহকারী অধ্যাপক সপ্তর্ষী গোস্বামী উপস্থিত ছিলেন। এছাড়া বুয়েট অধ্যপক কায়কোবাদ কার্নিভালে অংশ নেন।

দক্ষিণাঞ্চলের সর্ববৃহত্ এ কার্নিভালে ১২ বিশ্ববিদ্যালয় অংশ নেন এবং ছয়টি ওয়ার্কশপ ও ছয়টি সেমিনারসহ বিভিন্ন গেইমিং প্রতিযোগিতা, প্রোগ্রামিং কনটেস্ট, লাইন ফলোইং রোবট, ড্রোন শো, হিউম্যান রোবট ও ট্রেজারর হান্ট, গণিত অলিম্পিয়াড ইত্যাদি। সেরা প্রকল্প ও পারফরমারের জন্য মোট ৫ লাখ টাকা, ৪৮টি পুরস্কার ও একটি ল্যাপটপ দেওয়া হয় এ কার্নিভালে।

ইউজিভি ট্যালেন্ট হান্টের প্রতিযোগীর স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এই তিন ভাগে বিভক্ত হয়ে অংশগ্রহণ করেন। কলেজ পর্যায়ে দ্বিতীয় রানার আপ বরিশাল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ফতেমা আক্তার, প্রথম রানার আপ বেগম রহিমা ইসলাম কলেজ, ভোলার শিক্ষার্থী এবং চ্যাম্পিয়ান সৈয়দ হাতেম আলী কলেজের সাকিবুর রহমান। বিশ্ববিদ্যালয় পর্যায়ে দ্বিতীয় রানার আপ বিআইটিসির মেহেদী সরকার, প্রথম রানার আপ বরিশাল বিশ্ববিদ্যালয়ের রিপন চন্দ্র দাস এবং চ্যাম্পিয়ন ইউজিভির জাহিদ আকন। স্কুল পর্যয়ে প্রথম রানার আপ হয়েছে ইউসুফা তবসুম এবং চ্যাম্পিয়ন হয়েছে শহিদ আব্দুর রব সেরনিয়াবাদ স্কুলের নাজমুল হাসান।

জামায়াত-এনসিপি জোটের রাষ্ট্রপতি প্রার্থী কর্ণেল অলি আহমদ
  • ০৯ আগস্ট ২০২৬
মুস্তাফিজকে নিয়ে দুবাই ক্যাপিটালসের রহস্যময় পোস্ট
  • ০৯ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে বিভিন্ন গ্রেডে ২৩ পদে চাকরি, আবেদ…
  • ০৯ আগস্ট ২০২৬
মায়ের সঙ্গে অভিমান করে রাতে বাড়ি থেকে বেরিয়ে যায় কিশোর, সকা…
  • ০৯ আগস্ট ২০২৬
জুলাই যাদুঘর থেকে ফেলানীর চিহ্ন সরিয়ে ফেলা ব্যক্তিদের উদ্দে…
  • ০৯ আগস্ট ২০২৬
গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ ২৪ শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন…
  • ০৯ আগস্ট ২০২৬