ইস্টার্ন ইউনিভার্সিটিতে বিজয় দিবসের আলোচনা সভা

২৪ ডিসেম্বর ২০১৯, ০৮:২৩ PM
আলোচনা সভায় বক্তব্য রাখছেন ড. তৌফিক- ই-ইলাহী

আলোচনা সভায় বক্তব্য রাখছেন ড. তৌফিক- ই-ইলাহী © টিডিসি ফটো

বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ইস্টার্ন ইউনিভার্সিটি। আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ইউনিভার্সিটির ধানমন্ডি ক্যাম্পাসের সেমিনার কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক- ই-ইলাহী চৌধুরী। ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইনের সভাপিতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান লিয়াকত হোসেন মোগল।

অনুষ্ঠানে একজন বীর মুক্তিযোদ্ধার সান্নিধ্যে আসার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ইস্টার্ন ইউনিভার্সিটি পরিবারের সদস্যরা। প্রধান অতিথির বক্তব্যে ড. তৌফিক- ই-ইলাহী অনুষ্ঠানে আগতদের সাথে যুদ্ধের সময়ে কীভাবে তিনি দায়িত্ব পালন করেছেন সে বিষয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সাবেক দুই চেয়ারম্যান ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহ উদ্দিন আহমেদ ও মো. আজিজুল ইসলাম এবং বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সাইদুর রহমান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন কলা অনুষদের ডিন অধ্যাপক তাহমিনা আহমেদ।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬