এশিয়ান ইউনিভার্সিটির শিক্ষক গ্রেফতার

১৫ ডিসেম্বর ২০১৯, ০১:০১ PM

© টিডিসি ফটো

বেসরকারী বিশ্ববিদ্যালয় এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এইউবি) শিক্ষক সজিব আলীকে গ্রেফতার করেছে পুলিশ। শিক্ষক সজিব আলী একই উপজেলার খন্দকার মালঞ্চি গ্রামের শাহজাহান আলীর ছেলে। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের ঢাকার আশুলিয়া শাখার ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষক।

বৃহস্পতিবার রাতে তিনটি মামলায় বাগাতিপাড়া উপজেলার তমালতলা বাজার থেকে তাকে গ্রেফতার করে নাটোরের বাগাতিপাড়া মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, সজিব আলী তিনটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তিনি ২০১০ সালে রাজশাহীর মতিহার থানায় দায়ের করা দুটি এবং ২০১৩ সালে নাটোর আদালতে দায়ের করা একটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি। ওই ওয়ারেন্ট তামিল করতে থানার একদল পুলিশ তমালতলা বাজারে এক অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

ওসি আব্দুল মতিন আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটকের পর শুক্রবার সজিব আলীকে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।

চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে তিনজনকে বিএসএফের পুশইনের চেষ্টা, বি…
  • ০৯ আগস্ট ২০২৬
জামায়াত-এনসিপি জোটের রাষ্ট্রপতি প্রার্থী কর্ণেল অলি আহমদ
  • ০৯ আগস্ট ২০২৬
মুস্তাফিজকে নিয়ে দুবাই ক্যাপিটালসের রহস্যময় পোস্ট
  • ০৯ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে বিভিন্ন গ্রেডে ২৩ পদে চাকরি, আবেদ…
  • ০৯ আগস্ট ২০২৬
মায়ের সঙ্গে অভিমান করে রাতে বাড়ি থেকে বেরিয়ে যায় কিশোর, সকা…
  • ০৯ আগস্ট ২০২৬
জুলাই যাদুঘর থেকে ফেলানীর চিহ্ন সরিয়ে ফেলা ব্যক্তিদের উদ্দে…
  • ০৯ আগস্ট ২০২৬