মানব সম্পদ উন্নয়নে ৫৪০ মিলিয়ন ডলার দেবে এডিবি

১০ ডিসেম্বর ২০১৯, ০৪:২৬ PM
মানব সম্পদ উন্নয়নে ৫৪০ মিলিয়ন ডলার দেবে এডিবি

মানব সম্পদ উন্নয়নে ৫৪০ মিলিয়ন ডলার দেবে এডিবি © টিডিসি ফটো

দেশের উচ্চশিক্ষা ও মানব সম্পদ উন্নয়নে ৫৪০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ (সফট লোন) দেয়ার প্রস্তাব দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এডিবির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন বিভাগের পরিচালক সাংসুপ রা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ এর সাথে সাক্ষাতে এ প্রস্তাব দেন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) মি. সাংসুপ রা এর নেতৃত্বে ০৬-সদস্যের এডিবি প্রতিনিধিদল ইউজিসির চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ এর সাথে সাক্ষাত করেন।

বিগত এক দশকে বাংলাদেশে উচ্চশিক্ষার ব্যাপক সম্প্রাসারণ ঘটেছে জানিয়ে সাংসুপ রা বলেন, ঋণের আওতায় প্রকল্পসমূহ পরিচালনার ক্ষেত্রে ইউজিসি’র তদারকির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এডিবির উদ্যোগকে এগিয়ে নিতে ইউজিসি’র বলিষ্ঠ ভূমিকা ও সহযোগিতা জরুরি। এ প্রকল্পের জন্য শিগগির ডিপিপি চূড়ান্ত করা দরকার বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, কম্পিউটার ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর জন্য ১০০ মিলিয়ন মার্কিন ডলার, উন্নত কৃষির জন্য ১৫০ মিলিয়ন মার্কিন ডলার, ডিজিটাল ইউনিভার্সিটির জন্য ১৯০ মিলিয়ন মার্কিন ডলার এবং তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের জন্য ১০০ মিলিয়ন মার্কিন ডলার অর্থ সহায়তা প্রদান করতে ইচ্ছুক এডিবি।

ইউজিসি চেয়ারম্যান কাজী শহীদুল্লাহ বলেন, প্রকল্পটির সফল বাস্তবায়ন হলে উচ্চশিক্ষার গুণগতমান, মানবসম্পদ উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং বিশ্ববিদ্যালয়সমূহের সক্ষমতা বৃদ্ধি পাবে।

সভায় ইউজিসি সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম, প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর এবং ইউজিসি’র বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।

ট্যাগ: ইউজিসি
গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬