ডিআইইউতে শেষ হলো ৪র্থ আইসিজিইইই সম্মেলন

১০ ডিসেম্বর ২০১৯, ০৪:২১ PM
তিন দিনব্যাপী ৪র্থ আইসিজিইইই সম্মেলন

তিন দিনব্যাপী ৪র্থ আইসিজিইইই সম্মেলন © টিডিসি ফটো

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ও যুক্তরাজ্যের সেন্টার ফর ইনোভেশন লিডারশিপ নেভিগেশনের যৌথ আয়োজনে শুরু হওয়া তিন দিনব্যাপী ‘৪র্থ আন্তর্জাতিক গ্লোবালাইজেশন, এন্ট্রাপ্রেনারশিপ অ্যান্ড এমার্জিং ইকনোমিক্স (আইসিজিইইই) সম্মেলন’-এর পর্দা নামলো আজ।

সোমবার (১০ ডিসেম্বর) ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সোবহানবাগ ক্যাম্পাসের ৭১ মিলনায়তনে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম।

এ সময় আরো উপস্থিত ছিলেন সেন্টার ফর বিজনেস অ্যান্ড ইকনোমিক রিসার্চের চেয়াম্যান ড. পি আর দত্ত, যুক্তরাষ্ট্রের সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কের ডিন অধ্যাপক ড. জো এন র, যুক্তরাজ্যের সেন্টার ফর ইনোভেটিভ লিডারশীপ নেভিগেশন লন্ডন এর মি. মার্ক টি জোনস্, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. শাহ আজম শান্তনু, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যান্ড এন্ট্রাপ্রেনারশিপ অনুষদের ডিন অধ্যাপক ড. মাসুম ইকবাল, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক ড. ফখরে হোসেন প্রমুখ।

সমাপনী অনুষ্ঠানে সেরা তিনটি প্রবন্ধ উপস্থাপনকারীকে সনদ প্রদান করা হয়। প্রবন্ধ উপস্থাপনায় প্রথম হয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক জুলফিয়া সুলতানা ও মুসলিমা জাহান, দ্বিতীয় হয়েছেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের দুই শিক্ষক ওয়ালিউর রহমান ও সজিব আমিন এবং তৃতীয় হয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউভিার্সিটির দুই শিক্ষক মাহবুব পারভেজ ও খাদিজাতুল কোবরা।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম বলেন, তিন দিনের এই সম্মেলনে বিশ্বের ১২টি দেশের ৯২জন গবেষক একত্রিত হয়েছিলেন। তাঁরা বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন নতুন ধারনা উপস্থাপন করেছেন। এসব নতুন জ্ঞান আমাদের ভবিষ্যৎ পৃথিবীকে আরও সুন্দর করতে কাজে লাগবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম আরো বলেন, উদ্যোক্তাবৃত্তি ও বিশ্বায়নের সংকট ও সম্ভাবনা খুঁজে বের করতে এই সম্মেলন নিঃসন্দেহে ভূমিকা রাখবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা উপকৃত হবে বলে তিনি মন্তব্য করেন।

প্রসঙ্গত তিন দিনের এই আন্তর্জাতিক সম্মেলনে কানাডা, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভারত, ইতালি, মালয়েশিয়া, মেক্সিকো, নাইজেরিয়া, রাশিয়া, থাইল্যান্ড ও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অংশ নেওয়া ৯২জন গবেষক ও শিক্ষকের ৭৫টি প্রবন্ধ উপস্থাপন করেন।

চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে তিনজনকে বিএসএফের পুশইনের চেষ্টা, বি…
  • ০৯ আগস্ট ২০২৬
জামায়াত-এনসিপি জোটের রাষ্ট্রপতি প্রার্থী কর্ণেল অলি আহমদ
  • ০৯ আগস্ট ২০২৬
মুস্তাফিজকে নিয়ে দুবাই ক্যাপিটালসের রহস্যময় পোস্ট
  • ০৯ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে বিভিন্ন গ্রেডে ২৩ পদে চাকরি, আবেদ…
  • ০৯ আগস্ট ২০২৬
মায়ের সঙ্গে অভিমান করে রাতে বাড়ি থেকে বেরিয়ে যায় কিশোর, সকা…
  • ০৯ আগস্ট ২০২৬
জুলাই যাদুঘর থেকে ফেলানীর চিহ্ন সরিয়ে ফেলা ব্যক্তিদের উদ্দে…
  • ০৯ আগস্ট ২০২৬