ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর স্বর্ণপদক পেলেন ডালিয়া

২৬ নভেম্বর ২০১৯, ০১:১৪ PM

ব্র্যাক ইউনিভার্সিটির ১৩তম সমাবর্তন অনুষ্ঠানে ভাইস চ্যান্সেলর স্বর্ণপদক পেয়েছেন ডালিয়া রহমান। শনিবার ঢাকার আর্মি স্টেডিয়ামে ডালিয়া রহমানের হাতে এই গৌরবোজ্জ্বল স্বীকৃতির সনদ তুলে দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ভিনসেন্ট চ্যাং।

ডালিয়া ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শেষ করে এআইইউবি থেকে কৃতিত্বের সাথে অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেন। স্নাতকোত্তর পর্যায়ে ব্র্যাক ইউনিভার্সিটির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে সর্বোচ্চ ফল অর্জন করে মেধার স্বাক্ষর রাখেন।

স্বর্ণপদক অর্জন নিয়ে ডালিয়া বলেন, ‘আমার পরিবার বিশেষ করে শাশুড়ির অকুণ্ঠ সমর্থন আমাকে এত দূর নিয়ে এসেছে।’

ডালিয়া চাকরি প্রার্থী নয়, বরং চাকরিদাতা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য নিজেকে তৈরি করেছেন শৈশব থেকেই। এজন্য তিনি নিয়েছেন নানা ধরনের সামাজিক উদ্যোগ। স্নাতকোত্তর অধ্যয়ন অবস্থাতেই গড়ে তোলেন ‘আগ্রহ’ নামে একটি অলাভজনক প্রতিষ্ঠান, যেটি তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করছে। তিনি নারীর ক্ষমতায়নের জন্য গড়ে তুলেছেন ‘ডালিসে’ নামে একটি পোশাক তৈরির প্রতিষ্ঠান। মানুষের হাতে ভেজালমুক্ত খাবার ও পণ্যসামগ্রী তুলে দেয়ার জন্য তিনি ‘হাটখোলা’ নামে একটি সামাজিক রিটেইল শপ চালু করেছেন।

 

হাওরের পরিবেশ রক্ষায় করিমগঞ্জ উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী উ…
  • ০৯ আগস্ট ২০২৬
এসএসসি রেজাল্টের পর শিক্ষার্থীদের করণীয়
  • ০৯ আগস্ট ২০২৬
কমলাপুর স্টেডিয়ামের বেহাল দশা দেখে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী, ব…
  • ০৯ আগস্ট ২০২৬
৪২ ঋণখেলাপীর পাচারকৃত অর্থ উদ্ধারের কার্যক্রম শুরু
  • ০৯ আগস্ট ২০২৬
বিএনপির এমপিরাও আমাকে ভোট দেবেন: কর্নেল ওলি
  • ০৯ আগস্ট ২০২৬
হবিগঞ্জে লরি-ট্রাক-সিএনজির ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
  • ০৯ আগস্ট ২০২৬