সমাবর্তনে অংশ নিতে ঢাকায় আসছেন বান কি মুন

২১ নভেম্বর ২০১৯, ০৭:৩৩ PM
জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন

জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন © টিডিসি ফটো

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অংশ নিতে ঢাকায় আসছেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন। আগামীকাল শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যায় ঢাকায় আসবেন জাতিসংঘের সাবেক এই মহাসচিব। বৃহস্পতিবার (২১ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

জানা যায়, শনিবার তিনি আর্মি স্টেডিয়ামে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ১৩তম সমাবর্তনে অংশ নেবেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন জাতিসংঘের সাবেক এই মহাসচিব।

এর আগে গত ৯ জুলাই গ্লোবাল কমিশন অন অ্যাডাপটেশন সম্মেলনে যোগ দিতে ঢাকায় এসেছিলেন বান কি মুন। এছাড়া ২০১১ সালেও জলবায়ুবিষয়ক সম্মেলনে যোগ দিতে ঢাকায় এসেছিলেন তিনি।

ইরানের জ্বালানিমন্ত্রীর পদত্যাগ
  • ০৫ অক্টোবর ২০২৬
গোসল করতে নেমে পুকুরে ডুবে কলেজ ছাত্রীর মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬
ছাত্রীনিবাসে অশোভন আচরণের অভিযোগে ভবন মালিকের বিরুদ্ধে, গেট…
  • ০৫ অক্টোবর ২০২৬
গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬