গবি’র নির্বাণ সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি মং, সম্পাদক ফায়জুন

১৮ নভেম্বর ২০১৯, ০৯:১১ AM

ইংরেজি বিভাগের শিক্ষার্থীকে হ্লা মং উ মারমাকে সভাপতি ও ফিজিওথেরাপি বিভাগের ফায়জুন নাহারকে সাধারণ সম্পাদক করে গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) নির্বাণ সাংস্কৃতিক কেন্দ্রের ১৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গত শনিবার গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস) কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এক বছর মেয়াদি এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহসভাপতি সানজিদা আফরিন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ, সাংগঠনিক সম্পাদক রাশেদুল হাসান, কোষাধ্যক্ষ আল হাসান, দপ্তর সম্পাদক শেষনজিৎ দাস, প্রচার সম্পাদক মেরাজ তালুকদার, পাঠচক্র ও সেমিনার-বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক শারমিন কবিতা। কার্যনির্বাহী সদস্যরা হলেন ধীরা ঢালী, তন্ময় নাথ, আশিকুর রহমান, রাকিবুল হাসান ও তোফায়েল আহমেদ।

বিশ্ববিদ্যালয়টির সাংবাদিক সমিতির সভাপতি রিফাত মেহেদীকে পৃষ্ঠপোষক এবং ভাষা যোগাযোগ ও সংস্কৃতি বিভাগের শিক্ষক সরোজ মেহেদী, কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) জুয়েল রানা, সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক রাকিবুল শিপনকে সংগঠনের উপদেষ্টা হিসেবে ঘোষণা করা হয়। কমিটির সার্বিক তত্ত্বাবধানে থাকবেন নির্বাণের কেন্দ্রীয় কমিটির সভাপতি আরিফ ইসলাম ও সাধারণ সম্পাদক তৌফিক খান।

ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, চিরকুট উদ্ধার
  • ০৯ আগস্ট ২০২৬
হেফাজত আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রীর সা…
  • ০৯ আগস্ট ২০২৬
দাম বাড়ল জেট ফুয়েলের 
  • ০৯ আগস্ট ২০২৬
সেপ্টেম্বরের শেষের দিকে ফ্যামিলি প্ল্যানিং ক্যাম্পেইন হবে: …
  • ০৯ আগস্ট ২০২৬
গণ-অভ্যুত্থানের সময় জামায়াত-শিবির নিষিদ্ধ করা ছিল অপরাধ
  • ০৯ আগস্ট ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে বিআরটিসি বাস-মাহিন্দ্রা সংঘর্ষ…
  • ০৯ আগস্ট ২০২৬