আইইউবিএটিতে উন্নয়নশীল দেশে এসডিজির চ্যালেঞ্জ-সম্ভাবনা শীর্ষক কনফারেন্স

© টিডিসি ফটো

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) গ্রিন ক্যাম্পাসে ‘উন্নয়নশীল দেশগুলির জন্য টেকসই উন্নয়ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স আয়োজন করা হবে আগামী শনিবার।

কনফারেন্সে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ভুটানের অর্থ মন্ত্রী লোকনাথ শর্মা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন অস্ট্রেলিয়ার আরএমআইটি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড.শাহাদাত খান,জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব, ড.সানোয়ার জাহান ভূঁইয়া।মালয়েশিয়ার বিশিষ্ট অর্থনীতিবিদ ও মালায় বিশ্ববিদ্যালয় অর্থনিতীর অধ্যাপক, ড. রাজাহ রাসিয়াহ টেকসই বিকাশের জন্য ওপেন সিস্টেমের উপর একটি মূল প্রবন্ধ উপস্থাপন করবেন।

আইইউবিএটির উপাচার্য প্রফেসর ড.আবদুর রবের সভাপতিত্বে আরো উপস্থিত থাকবেন উপ উপাচার্য অধ্যাপক ড. হামিদা আখতার বেগম,কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস। এছাড়াও কনফারেন্সে সরকারি এবং বেসরকারী প্রতিষ্ঠানের শিক্ষক গবেষকরা উপস্থিত থাকবেন।

হেফাজত আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রীর সা…
  • ০৯ আগস্ট ২০২৬
দাম বাড়ল জেট ফুয়েলের 
  • ০৯ আগস্ট ২০২৬
সেপ্টেম্বরের শেষের দিকে ফ্যামিলি প্ল্যানিং ক্যাম্পেইন হবে: …
  • ০৯ আগস্ট ২০২৬
গণ-অভ্যুত্থানের সময় জামায়াত-শিবির নিষিদ্ধ করা ছিল অপরাধ
  • ০৯ আগস্ট ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে বিআরটিসি বাস-মাহিন্দ্রা সংঘর্ষ…
  • ০৯ আগস্ট ২০২৬
একাদশ শ্রেণিতে ভর্তি: রাজশাহী বিভাগের সেরা ২০ কলেজ
  • ০৯ আগস্ট ২০২৬