গ্রিন ইউনিভার্সিটিতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

রক্তের অভাবে যেন একটি প্রাণও না ঝরে

১৪ অক্টোবর ২০১৯, ০৬:৩৮ PM
স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন

স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন © টিডিসি ফটো

“আর যেন একটি প্রাণও ঝরে না যায় রক্তের অভাবে” স্লোগানে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করেছে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থীরা। গ্রিন ব্লাড ক্লাব, ইউথ ক্লাব অব বাংলাদেশ ও বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি হাসপাতালের যৌথ উদ্যোগে সোমবার এ কর্মসূচির আয়োজন করা হয়। আয়োজনে থ্যালাসেমিয়া সচেতনতা নিয়ে একটি সেমিনারও অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কোষাধ্যক্ষ ও ছাত্রবিষয়ক পরিচালক মো. শহীদুল্লাহ, থ্যালাসেমিয়া সমিতি হাসপাতালের সিইও ড. ইকরামুল হোসাইন, ব্লাড ক্লাবের মডারেটর মোহাম্মদ আমিনুর রহমান, মেডিকেল অফিসার ডা. নেওয়াজ মোরশেদ প্রমুখ। ব্লাড ক্লাব সভাপতি মো. তানভীর আদনান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

বক্তারা বলেন, বাংলাদেশে প্রতিবছর পাঁচ লাখ ব্যাগ রক্ত প্রয়োজন হলেও মাত্র ২৫ শতাংশ স্বেচ্ছাসেবী রক্তদাতার মাধ্যমে আসে। ৫০ শতাংশ রিপ্লেসমেন্ট ডোনার বা আত্মীয়স্বজন এবং বাকি ২৫ শতাংশ পেশাদার রক্তদাতার কাছ থেকে সংগৃহীত হয়। আশার দিক হলো। স্বেচ্ছায় রক্ত দেওয়ার আগ্রহ মানুষের মাঝে দিন দিন বেড়েই চলেছে।

প্রসঙ্গত, গত ৪ বছরে বিভিন্ন সরকরি-বেসরকারি হাসপাতাল ও মেডিকাল সেন্টারে প্রায় তিন হাজার ব্যাগ রক্ত দান করেছে গ্রিন ব্লাড ক্লাবের সদস্যরা।

শিক্ষক দিবসের সম্মাননা: স্বীকৃতি, নাকি দলীয় আনুগত্যের পুরস্…
  • ০৫ অক্টোবর ২০২৬
গাজায় ইসরায়েলের হামলায় ৮০০ শিক্ষক নিহত, আহত ৩৩০০
  • ০৫ অক্টোবর ২০২৬
অবৈধ স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১ লাখ ৮৫ হাজার টাক…
  • ০৫ অক্টোবর ২০২৬
একজন নেতাকে কতটা ভয় পেলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এতটা উন…
  • ০৫ অক্টোবর ২০২৬
গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল, স্বচ্ছ ও কার্যকর করতে দুই দ…
  • ০৫ অক্টোবর ২০২৬
ধানখেতে বিদ্যুতায়িত হয়ে আনসার সদস্যের মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬