বিজিসিটিইউবিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

২৭ আগস্ট ২০১৯, ০১:৩৯ PM
বিজিসিটিইউবি এর ব্যবসায় অনুষদে ইন্ট্রা-সেমিস্টার মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০১৯ এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

বিজিসিটিইউবি এর ব্যবসায় অনুষদে ইন্ট্রা-সেমিস্টার মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০১৯ এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। © টিডিসি ফটো

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ( বিজিসিটিইউবি) এর ব্যবসায় অনুষদে ইন্ট্রা-সেমিস্টার মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০১৯ এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৬ আগষ্ট) বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বঙ্গবন্ধু ফ্রিডম স্কোয়ারে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক রণজিত কুমার দে এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য অধ্যাপক ড. সরোজ কান্তি সিংহ হাজারী। আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড.নারায়ণ বৈদ্য ও কোষাধ্যক্ষ অধ্যাপক আ.ন.ম. ইউসুফ চৌধুরী।

প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. সরোজ কান্তি সিংহ হাজারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় তিনি চ্যাম্পিয়ন ও রানার্স আপ টিমকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধূলায় অংশগ্রহণ করা দরকার। এতে শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধি পায়।

ব্যবসায় অনুষদের শিক্ষিকা নাহিদ জোবেদা এর সঞ্চালনায় এতে সমাপনী বক্তব্য রাখেন ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক রণজিত কুমার দে।

টুর্নামেন্টে বিজিসি ফাইয়ার( ৫ম সেমিস্টার) ২-০ গোলে বিজিসি রোভার্সকে (৭ম সেমিস্টার) হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এছাড়া ফেয়ার প্লে অ্যাওয়ার্ড অর্জন করে বিজিসি দাবাং। ফাইনালে ম্যান অব ম্যাচ ও টুর্নামেন্টে ম্যান অব দ্যা সিরিজ হয়েছেন আজিজ।

গত ১৮ আগস্ট বিএসএস স্পোর্টস ক্লাবের আয়োজনে টুর্নামেন্টটি শুরু হয়। এতে বিভিন্ন সেমিস্টারের নয়টি দল অংশ গ্রহণ করে।

ট্যাগ: ফুটবল
৫ পদে জনবল নিয়োগ দেবে কর অঞ্চল রংপুর 
  • ০৫ অক্টোবর ২০২৬
মেরিটাইম ইউনিভার্সিটির স্নাতকে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০৫ অক্টোবর ২০২৬
বিয়ের পিঁড়িতে বসার আগেই মৃত্যু, নিথর দেহে সিঁদুর পরিয়ে স্ত্…
  • ০৫ অক্টোবর ২০২৬
কিছু শিক্ষার্থী উসকানিমূলক বক্তব্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশ …
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের কারণ জানিয়ে ফেসবুকে পোস্ট প্রীতম-শেহতাজের
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ১৪ ঘণ্টায়ও হয়নি তদন…
  • ০৫ অক্টোবর ২০২৬