উদ্যোক্তা তৈরিতে বিইউবিটি ও প্রাণ-আরএফএল গ্রুপের আলোচনা সভা

২৫ আগস্ট ২০১৯, ০৮:৪২ PM

© টিডিসি ফটো

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি (বিইউবিটি) ক্যারিয়ার গাইডেন্স অফিস ও প্রাণ-আরএফএল গ্রুপের যৌথ উদ্যোগে দেশের একজন সফল উদ্যোক্তা, প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠাতা মেজর জেনারেল আমজাদ খান চৌধুরীর জীবনী ভিত্তিক ‘একজন আমজাদ খান চৌধুরী’ শীর্ষক একটি ভার্চুয়াল জীবনী প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫ অগাস্ট) বিইউবিটি’র আন্তর্জাতিক কনফারেন্স হলে এ সভার আয়োজন করা হয়। সভায় মূলত উদ্যোক্তা তৈরী ও ক্যারিয়ার উন্নয়নের বিভিন্ন প্রয়োজনীয় দিক নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আবু সালেহ। প্রাণ-আরএফএল গ্রুপের আন্তর্জাতিক অংশীদারিত্ব বিষয়ক পরিচালক মোহাম্মদ কায়সারুল হক অনুষ্ঠানের প্যানেল আলোচনা পরিচালনা করেন।

এতে অংশ নেন গবেষণা সেন্টারের পরিচালক প্রফেসর সান্তি এন ঘোষ, ইঞ্জিনিয়ারিং এন্ড অ্যাপ্লায়েড সায়েন্সেসের ডিন প্রফেসর ড. মোহাম্মদ রুবাইয়াৎ চৌধুরী, বাণিজ্য ও অর্থনীতি অনুষদের ডিন প্রফেসর ড. সৈয়দ মাসুদ হুসেন, আইন অনুষদের ডিন ড. সৈয়দ সরফরাজ হামিদ। ধন্যবাদসূচক বক্তব্য রাখেন কাউন্সেলিং ও ক্যারিয়ার গাইডেন্স ডাইরেক্টর মোহাম্মাদ মাসুদুর রাহমান।

এসময় সভায় অতিথিবর্গ, বিইউবিটি ট্রাস্টের সদস্যবৃন্দ, কোষাধ্যক্ষ, ছাত্র বিষয়ক উপদেষ্টা, কলা অনুষদের ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, জয়েন্ট রেজিস্ট্রার, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, প্রক্টরসহ অন্যান্য কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ক্যারিয়ার গাইডেন্স অফিস ২০০ জন ছাত্র-ছাত্রীর একটি প্যানেল তৈরী করেন।

পিকে-শাকিরার বাড়িতে এখন ইয়ামালের রাজত্ব, কত দিয়ে কিনলেন
  • ০৯ আগস্ট ২০২৬
বিদেশে উচ্চশিক্ষায় আইসল্যান্ড হতে পারে আপনার পছন্দের একটি দ…
  • ০৯ আগস্ট ২০২৬
ইন্টার্নশিপ প্রোগ্রাম শিক্ষা ব্যবস্থাকে পাল্টে দিতে পারে
  • ০৯ আগস্ট ২০২৬
ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে যাচ্ছেন না তারেক রহমান
  • ০৯ আগস্ট ২০২৬
ভাইরাল মিজানকে গ্রেপ্তার করেছে পুলিশ
  • ০৯ আগস্ট ২০২৬
মার্কেটিং অফিসার নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, আবেদন ৩ সেপ্টেম…
  • ০৯ আগস্ট ২০২৬