২২টি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করল উত্তরা ইউনিভার্সিটি

০৯ জুলাই ২০২৬, ০৮:৩৭ PM
২২টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক

২২টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক © সৌজন্যে প্রাপ্ত

দেশে যে কয়টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভেতর শিক্ষার মানকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার ক্রমাগত চেষ্টা রয়েছে তার ভেতর বড় রকমের সাফল্য দেখিয়েছে উত্তরা ইউনিভার্সিটি। সম্প্রতি, উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে উত্তরা ইউনিভার্সিটি এশিয়া ও আফ্রিকার শীর্ষস্থানীয় ২২টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ইন্দোনেশিয়ার জাকার্তার ইন্দোনেশিয়া কনভেনশন সেন্টারে ২২–২৫ জুন অনুষ্ঠিত ৫ম গ্লোবাল সাসটেইনেবল ডেভেলপমেন্ট কংগ্রেস (GSDC) ২০২৬ এ এসব সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

টাইমস হায়ার এডুকেশন আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় নেতৃবৃন্দ, নীতিনির্ধারক, গবেষক এবং শিক্ষা বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন। সম্মেলনে টেকসই উন্নয়নে উচ্চশিক্ষার ভূমিকা এবং বৈশ্বিক একাডেমিক সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

উত্তরা ইউনিভার্সিটির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য আবিদ আজিজ এবং ইনস্টিটিউশনাল র‌্যাংকিং সেলের পরিচালক শেখ ইয়াসা শান। চার দিনব্যাপী সম্মেলনে তারা বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠক, কৌশলগত সম্পর্ক তৈরি এবং একাডেমিক আলোচনায় অংশ নিয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ২২টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা করেন।

এই বিশাল উদ্যোগের বড় অংশজুড়েই রয়েছে ইন্দোনেশিয়া। দেশটির শীর্ষস্থানীয় ১৫টি বিশ্ববিদ্যালয়ের সাথে চুক্তি করেছে উত্তরা ইউনিভার্সিটি। এর মধ্যে রয়েছে পূর্ব জাভার অন্যতম সেরা পাবলিক রিসার্চ ইউনিভার্সিটি ইউনিভার্সিতাস ব্রাবিজায়া এবং ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত দেশটির অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ইউনিভার্সিতাস মুহাম্মাদিয়াহ জাকার্তা।

এছাড়াও রয়েছে প্রযুক্তি ও আধুনিক শিক্ষার ক্ষেত্রে যুক্ত হয়েছে ফলিত বিজ্ঞান ও মহাকাশ গবেষণার জন্য খ্যাত ইউনিভার্সিতাস মুহাম্মাদিয়াহ আহমদ দাহলান , ডিজিটাল উদ্ভাবনে এগিয়ে থাকা ইউনিভার্সিতাস মুহাম্মাদিয়াহ সুরাবায়া, এবং ধর্মীয় মূল্যবোধ ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে গড়া ইউনিভার্সিতাস মুহাম্মাদিয়াহ রিয়াউ। 

তালিকায় আরো রয়েছে ইউনিভার্সিতাস মুহাম্মাদিয়াহ মাকাসার, ইউনিভার্সিতাস ইসলাম আহমদ দাহলান, এবং দক্ষিণ সুমাত্রার অন্যতম সেরা বেসরকারি বিদ্যাপীঠ ইউনিভার্সিতাস মুহাম্মাদিয়াহ পালেমবাং।

পাশাপাশি আঞ্চলিক উন্নয়ন ও বিশেষায়িত গবেষণার জন্য ইউনিভার্সিতাস নেগেরি পাদাং, ইউনিভার্সিতাস মুহাম্মাদিয়াহ পোনোরোগো, ইউনিভার্সিতাস পেনডিডিকান ইন্দোনেশিয়া মুহাম্মাদিয়াহ সোরং, ইউনিভার্সিতাস মুহাম্মাদিয়াহ বুটন, ইউনিভার্সিতাস মুহাম্মাদিয়াহ মাগেলাং, ইউনিভার্সিতাস মুহাম্মাদিয়াহ পালাংকারায়া, ইউনিভার্সিতাস মুহাম্মাদিয়াহ জেম্বার এবং কারিগরি ও ব্যবসায়িক শিক্ষার জন্য সুপরিচিত ইউনিভার্সিতাস মুহাম্মাদিয়াহ তাঙ্গেরাঙ্গ।

ইন্দোনেশিয়ার ১৫টির বাইরে রয়েছে ফিলিপাইনের ৬টি বিশ্ববিদ্যালয়। সেগুলো হলো ইউনিভার্সিটি অব দ্য ভিসায়াস, ইউনিভার্সিটি অব ইস্টার্ন ফিলিপাইনস, ক্যাভিট স্টেট ইউনিভার্সিটি, সাউদার্ন লেইটে স্টেট ইউনিভার্সিটি এবং ইলোকোস সুর পলিটেকনিক স্টেট কলেজ।

এ বৈশ্বিক অংশীদারিত্বকে আরও বৈচিত্র্যময় করতে দক্ষিণ আফ্রিকার শীর্ষস্থানীয় ডারবান ইউনিভার্সিটি অব টেকনোলজির সাথে চুক্তি সই করেছে উত্তরা ইউনিভার্সিটি। নতুন নতুন উদ্ভাবন এবং উদ্যোক্তা তৈরির জন্য বিশ্বজুড়ে এই বিশ্ববিদ্যালয়টির দারুণ সুনাম রয়েছে। এই চুক্তির ফলে দুই মহাদেশের শিক্ষার্থীদের মাঝে প্রযুক্তিগত জ্ঞান বিনিময় ও যৌথ গবেষণার এক নতুন দিগন্ত উন্মোচিত হলো।

নতুন স্বাক্ষরিত এসব সমঝোতা স্মারকের মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষক বিনিময় কর্মসূচি, যৌথ গবেষণা, সহ-লিখিত গবেষণা প্রকাশনা, পাঠ্যক্রম উন্নয়ন, ভিজিটিং স্কলার প্রোগ্রাম, দ্বৈত ডিগ্রী অর্জনের উদ্যোগ এবং আন্তর্জাতিক সম্মেলন, সেমিনার ও কর্মশালা যৌথভাবে আয়োজনের নতুন সুযোগ সৃষ্টি হবে।

 সমঝোতার ভিত্তিতে অংশীদার হওয়া এই বিশ্ববিদ্যালয়গুলো ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং দক্ষিণ আফ্রিকাসহ বিভিন্ন দেশের, যেটা কিনা উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য বৈশ্বিক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার অঙ্গীকারকে আরও সুদৃঢ় করেছে।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, এই অর্জন উত্তরা ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পৃক্ততা ও একাডেমিক উৎকর্ষ অর্জনের প্রতিশ্রুতির প্রতিফলন। বর্তমান বৈশ্বিক বাস্তবতায় আন্তর্জাতিক সহযোগিতা আর কেবল একটি বিকল্প নয়, বরং সময়ের অপরিহার্য প্রয়োজন। এসব অংশীদারিত্ব শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের জন্য আন্তর্জাতিক পরিসরে নতুন সুযোগ সৃষ্টি করবে এবং বৈশ্বিক জ্ঞানচর্চা ও টেকসই উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অবদান আরও শক্তিশালী করবে।

তারা আরো জানিয়েছেন, প্রায় দুই দশকের বেশি সময় ধরে দেশের বেসরকারি উচ্চ শিক্ষা খাতে অবদান রাখা উত্তরা ইউনিভার্সিটি প্রতিনিয়ত আন্তর্জাতিক অঙ্গনে তার অবস্থান আরও সুদৃঢ় করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। নতুন এসব অংশীদারিত্ব বিশ্ববিদ্যালয়ের সেই দীর্ঘমেয়াদি লক্ষ্যকে আরও এগিয়ে নেবে, যেখানে বিশ্বমানের শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং আন্তঃসাংস্কৃতিক সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

প্রথমবারের মতো ইংল্যান্ড দলে এক সঙ্গে খেলবেন ‘বেলিংহ্যাম ব্…
  • ০৬ নভেম্বর ২০২৬
নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট পুনর্দখলের সময় এসেছে: বিজেপির স…
  • ০৬ নভেম্বর ২০২৬
ঢাবিতে একসময় মার্ক্স-লেনিন নিয়ে কথা বলা গেলেও আল্লাহ-রাসূলক…
  • ০৬ নভেম্বর ২০২৬
উপজেলা শিক্ষা অফিসারের কক্ষে প্রধান শিক্ষককে মারধর, সেই শিক…
  • ০৬ নভেম্বর ২০২৬
‘জয় বাংলা’ স্লোগানে মিছিলের চেষ্টা, আওয়ামী লীগ-ছাত্রলীগের ৫…
  • ০৬ নভেম্বর ২০২৬
৪৫তম বিসিএস: গেজেট পেয়েও শিক্ষা ক্যাডারে যোগ দেননি ৪৪ জন
  • ০৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950