এইউএসটি ও জার্মানির ইউএনইউ-ফ্লোরেস’র মধ্যে সমঝোতা স্মারক

০৯ জুলাই ২০২৬, ০৮:২৯ PM
সমঝোতা স্মারক

সমঝোতা স্মারক © সৌজন্যে প্রাপ্ত

আহ্ছানউল্লা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বাংলাদেশ (এইউএসটি) এবং জার্মানির ড্রেসডেনে অবস্থিত United Nations University Institute for Integrated Management of Material Fluxes and of Resources (UNU-FLORES)-এর মধ্যে গবেষণা, শিক্ষা, সক্ষমতা উন্নয়ন এবং জ্ঞান বিনিময়ের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

৬ জুলাই ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এই এমওইউ স্বাক্ষর সম্পন্ন হয়। এইউএসটি'র পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. শারমিন রেজা চৌধুরী এবং ইউএনইউ-ফ্লোরেস-এর পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের পরিচালক প্রফেসর ড. এডেলট্রাউড গুন্থার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইউএসটি-এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. গোলাম রহমান, উপাচার্য প্রফেসর ড. মো. আশরাফুল হক, প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. আব্দুল মতিন, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন প্রফেসর ড. ফরিদা নিলুফার, ব্যবসায় ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এস. এম. শফিউল আলম, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ইঞ্জি. মোহাম্মদ ফয়জুর রহমান, প্রফেসর ড. লাল মোহন বড়াল এবং UNU-FLORES-এর সিনিয়র অ্যাডজাঙ্ক্ট রিসার্চার ড. কমোল গোমেজ। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং এইউএসটির পক্ষ থেকে এমওইউর মনোনীত যোগাযোগ সমন্বয়কারী প্রফেসর ড. মোহাম্মদ তাজুল ইসলাম।

এই সমঝোতা স্মারকের আওতায় যৌথ গবেষণা, একাডেমিক বিনিময়, সক্ষমতা উন্নয়ন, সেমিনার ও কর্মশালা আয়োজন, ডক্টরাল গবেষণা তত্ত্বাবধান এবং যৌথ প্রকল্প ও তহবিল আহরণসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সুযোগ সৃষ্টি হবে। বিশেষ করে টেকসই উন্নয়ন, সার্কুলার টেক্সটাইল, প্রকৌশল, স্থাপত্য, ব্যবসায় এবং সংশ্লিষ্ট আন্তঃবিষয়ক ক্ষেত্রে যৌথ গবেষণার নতুন দিগন্ত উন্মোচিত হবে।

উল্লেখ্য, ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে এইউএসটির একটি প্রতিনিধিদল জার্মানির ড্রেসডেনে অবস্থিত UNU-FLORES পরিদর্শন করে সম্ভাব্য সহযোগিতার বিষয়ে আলোচনা করে। পরবর্তীতে উভয় প্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘ কয়েক মাসের আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে এই সমঝোতা স্মারক চূড়ান্ত করা হয়।

উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আশা প্রকাশ করেন যে, এই অংশীদারিত্ব টেকসই উন্নয়ন, উদ্ভাবন, আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এইউএসটির শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক গবেষণা, প্রশিক্ষণ, জ্ঞান বিনিময় এবং একাডেমিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হবে।

ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9