সমাপনী অনুষ্ঠানে পর্দা নামলো ৩ দিনব্যাপী বিইউএফটি সিনেফ্রেম ফেস্ট

০৯ জুলাই ২০২৬, ০৮:১৬ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৬, ০৮:৩৩ PM
বিইউএফটি সিনেফ্রেম ফেস্ট

বিইউএফটি সিনেফ্রেম ফেস্ট © সৌজন্যে প্রাপ্ত

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) তিন দিনব্যাপী ‘বিইউএফটি সিনেফ্রেম ফেস্ট ২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) উৎসবের শেষ দিনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মধ্য দিয়ে এ আয়োজনের পর্দা নামে। জায়ান্ট গ্রুপ ও এডুকেশন হাবের সহযোগিতায় বিইউএফটি ফটোগ্রাফি ক্লাব এই উৎসবের আয়োজন করে।

গত ৭ জুলাই এই উৎসবের উদ্বোধন করা হয়েছিল। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান। বিশেষ অতিথি ছিলেন জায়ান্ট গ্রুপের পরিচালক শারমিন হাসান তিথি। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিইউএফটির উপাচার্য (মনোনীত) অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান। চলচ্চিত্র ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন অভিনেত্রী রুনা খান, সাদিয়া ইসলাম মৌ ও অভিনেতা মীর সাব্বির এবং অন্যান্য চলচ্চিত্র পরিচালকরা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জনসংযোগ বিভাগের পরিচালক জনাব মুহাম্মদ ইমতিয়াজ এবং ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. ওয়ালিউল আলম। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে তিনদিনব্যাপী এই উৎসবের কার্যক্রম শেষ হয়। 

এ উৎসবে ‘বনলতা এক্সপ্রেস’, ‘উৎসব’ এবং ‘দি ইউনিভার্সিটি অফ চানখারপুল’ সহ বেশ কয়েকটি চলচ্চিত্র প্রদর্শিত হয়। উৎসব চলাকালে শিক্ষার্থীদের তৈরি ২৮টি শর্ট ফিল্ম প্রদর্শিত হয় এবং একটি জুরি বোর্ডের মাধ্যমে সেরা চলচ্চিত্রগুলো নির্বাচন করা হয়। আজকের অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

প্রথমবারের মতো ইংল্যান্ড দলে এক সঙ্গে খেলবেন ‘বেলিংহ্যাম ব্…
  • ০৬ নভেম্বর ২০২৬
নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট পুনর্দখলের সময় এসেছে: বিজেপির স…
  • ০৬ নভেম্বর ২০২৬
ঢাবিতে একসময় মার্ক্স-লেনিন নিয়ে কথা বলা গেলেও আল্লাহ-রাসূলক…
  • ০৬ নভেম্বর ২০২৬
উপজেলা শিক্ষা অফিসারের কক্ষে প্রধান শিক্ষককে মারধর, সেই শিক…
  • ০৬ নভেম্বর ২০২৬
‘জয় বাংলা’ স্লোগানে মিছিলের চেষ্টা, আওয়ামী লীগ-ছাত্রলীগের ৫…
  • ০৬ নভেম্বর ২০২৬
৪৫তম বিসিএস: গেজেট পেয়েও শিক্ষা ক্যাডারে যোগ দেননি ৪৪ জন
  • ০৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950