আশা ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী স্কিল ট্রেনিং অনুষ্ঠিত 

০৯ জুলাই ২০২৬, ০৫:০৮ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৬, ০৫:০৯ PM
দুই দিনব্যাপী এসকিউসি ফ্যাসিলিটেটর স্কিল ট্রেনিং

দুই দিনব্যাপী এসকিউসি ফ্যাসিলিটেটর স্কিল ট্রেনিং © সৌজন্যে প্রাপ্ত

বাংলাদেশ সোসাইটি ফর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট (বিএসটিকিউএম) এর উদ্যোগে ৩ ও ৪ জুলাই আশা ইউনিভার্সিটি বাংলাদেশে দুই দিনব্যাপী এসকিউসি (স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল) ফ্যাসিলিটেটর স্কিল ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত প্রায় ৪০–৫০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকার সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. অলিউল্লাহ্, সাভারের এসেড স্কুলের চেয়ারম্যান নুরুজ্জামান তালুকদার এবং হারমাউন্ট হাই স্কুল, ঢাকার প্রিন্সিপাল  রোখসানা মজুমদার। তারা গুণগত শিক্ষা নিশ্চিতকরণ, নেতৃত্বের বিকাশ, দলগত কর্মসম্পাদন, সমস্যা সমাধান কৌশল এবং শিক্ষাপ্রতিষ্ঠানে এসকিউসি পদ্ধতির কার্যকর প্রয়োগ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন।

প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশা ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. এস. এম. রেজাউল করিম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, গুণগত মান কখনোই আকস্মিকভাবে অর্জিত হয় না; এটি ধারাবাহিক উন্নয়ন, শৃঙ্খলা ও সম্মিলিত প্রচেষ্টার ফল। বর্তমান বৈশ্বিক প্রতিযোগিতার যুগে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষা, গবেষণা, প্রশাসন এবং শিক্ষার্থী সেবার প্রতিটি ক্ষেত্রে উৎকর্ষ নিশ্চিত করতে হবে। এ ধরনের প্রশিক্ষণ শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি প্রতিষ্ঠানে টেকসই মানোন্নয়নের সংস্কৃতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, আশা ইউনিভার্সিটি বাংলাদেশ মানসম্মত শিক্ষা, গবেষণা ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সবসময়ই এ ধরনের পেশাগত উন্নয়নমূলক উদ্যোগকে উৎসাহিত করে। সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করায় তিনি অংশগ্রহণকারী শিক্ষকদের অভিনন্দন জানান এবং প্রশিক্ষণ আয়োজনের জন্য বাংলাদেশ সোসাইটি ফর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট (বিএসটিকিউএম) কে ধন্যবাদ জানান। এ সময় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য বিভাগের চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) ডা. জেসমিন আক্তার প্রমুখ। 

অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী শিক্ষকদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। আয়োজকরা অভিজ্ঞতা করেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা তারা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে প্রয়োগ করে গুণগত শিক্ষা নিশ্চিতকরণ এবং মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।

ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9